কলকাতা , ২ নভেম্বর:- কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকার সঙ্গে সমন্বয় রেখে করোনা সংক্রমণ প্রতিরোধে রাজ্য সরকার কনটেইনমেন্ট জোনগুলিতে আগামী ৩০ শে নভেম্বর পর্যন্ত লকডাউনের বিধিনিষেধ জারি থাকার কথা জানিয়েছে। আজ নবান্ন থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে লকডাউন চলা এলাকায় সব বিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। একমাত্র ক্রীড়াবিদের প্রশিক্ষণ ছাড়া সুইমিং পুল বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সিনেমা, থিয়েটার হল মোট আসনের ৫০ শতাংশ দর্শক নিয়ে চালানো যাবে। কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়ে কনটেইনমেন্ট জোন এর বাইরে থাকা এলাকায় সব ধরনের স্বাস্থ্যসুরক্ষা বিধি মেনে যাত্রা, সাংস্কৃতিক বা বিনোদনমূলক অনুষ্ঠানের পাশাপাশি রাজনৈতিক ও ধর্মীয় সভা করা জেতে পারে বলেও উল্লেখ করা হয়েছে। ঘেরা জায়গায় ২০০ জনের বেশি জমায়েত করা যাবে না বলেও সরকারি নির্দেশে জানানো হয়েছে।
Related Articles
বর্ষা ভেজা রাজপথে বাস ডুমুরের ফুল , চড়া ভাড়া হাঁকলো অটো , যানযন্ত্রনা অব্যাহত শহরে।
কলকাতা, ১ জুলাই:- প্রায় দেড় মাস পর বৃহস্পতিবার রাজ্যে ফের বাস চলাচল শুরু হয়েছে। একই সঙ্গে পথে নেমেছে অটো রিক্সা।তবে প্রথম দিনই শহরে গণপরিবহনের যে ছবি ধরা পড়েছে তাতে হতাশ নিত্যযাত্রীরা। সকাল থেকে সরকারি বাস চোখে পড়লেও রাস্তায় বেসরকারি বাস ছিল না বললেই চলে। জ্বালানি খরচ অনেকটাই বেড়ে যাওয়ায় সরকার ভাড়া ভাড়ানোর ছাড়পত্র না দিলে […]
জেআইএস স্কুল অফ মেডিক্যাল সায়েন্স, রিসার্চ সেন্টার অ্যান্ড হাসপাতালের ভার্চুয়াল উদ্বোধনে মুখ্যমন্ত্রী।
হাওড়া, ২৪ জুলাই:- ‘জেআইএস গ্রুপ’ এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে হাওড়ায় তৈরি হয়েছে জেআইএস স্কুল অফ মেডিক্যাল সায়েন্স, রিসার্চ সেন্টার অ্যান্ড হাসপাতাল। সোমবার হলো উদ্বোধন। এর ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। হাওড়ার সাঁতরাগাছির মৌখালিতে তৈরি হওয়া রাজ্যের নয়া মেডিকেল কলেজের শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে কলকাতার আলিপুরের এক অনুষ্ঠান থেকে হাওড়ার এই কলেজের […]
থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে অমানবিক ঘটনার সাক্ষী থাকলো চন্দননগর, ভাইরাল ভিডিও!
হুগলি, ১৮ জুন:- একটি ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, একটি ছেলেকে চার পাঁচ জন যুবক মিলে চুলের মুঠি ধরে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করছে। লাঠি দিয়েও মারা হচ্ছে ওই ছেলেটিকে। খোঁজ নিয়ে জানা যায় ঘটনাটি চন্দননগরের বড়বাজারের। সেখানে একটি বেসরকারি নার্সিংহোমের উল্টো দিকের একটি চায়ের দোকানে শনিবার সকালে এক ব্যক্তি ১৫ টাকার চাপ বিস্কুট […]








