পশ্চিম মেদিনীপুর, ৩১ অক্টোবর:- কালিপূজা ও দীপাবলির আগে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল বেলদা থানার পুলিশ। শনিবার দুপুর নাগাদ বেলদা থানার গুড়দলা এলাকা থেকে থেকে সতেরো বস্তা বাজি তৈরির কাঁচামাল, সালফার সহ নিষিদ্ধবাজি উদ্ধার করে বেলদা থানার পুলিশ। একই সাথে বেশ কয়েক কেজি বারুদ ও উদ্ধার করা হয় এদিন। গোপন সূত্রে খবর পেয়ে থানা এলাকার গুড়দলাতে অভিযান চালিয়ে এলাকার দুটি জায়গা থেকে এই শব্দবাজি উদ্ধার করে তারা। কালীপুজোর আগে এভাবে নিষিদ্ধ বজির বিরুদ্ধে অভিযান চলবে বলে জানিয়েছে পুলিশ। দীপাবলির পূর্বে এই অভিযান অনেকটা স্বস্তি আনবে পরিবেশে।
Related Articles
দলেরই পঞ্চায়েত প্রধানকে অপসারণের দাবিতে ধর্নায় বসল তৃণমূলেরই একাংশ।
পুড়শুড়া, ১৭ জানুয়ারি:- আবারো তৃনমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। দলেরই পঞ্চায়েত প্রধানকে অপসারণের দাবিতে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরের সামনে ধর্নায় তৃণমূলেরই একাংশ। ঘটনা হুগলি জেলার পুড়শুড়া ব্লক অফিস। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় পুড়শুড়া বিডিও অফিস চত্বর। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ। পঞ্চায়েত প্রধান অপসারণের দাবিতে হুগলির পুড়শুড়া বিডিওর অফিসের দরজার সামনে ধর্নায় বসেন তৃনমূলের ১৩ […]
বালির মহাদেব জুটমিলে শ্রমিক বিক্ষোভ।
হাওড়া , ৩০ মার্চ:- করোনা সংক্রমণকে উপেক্ষা করেই বেতনের দাবিতে বিক্ষোভ দেখালেন বালি মহাদেব জুটমিলের শ্রমিকরা। অভিযোগ, শ্রমিকদের পুরো বেতন না দিয়ে মালিকপক্ষ দেড় হাজার টাকা করে অগ্রিম দেবার সিদ্ধান্ত নিয়েছিল। আর তাতেই বেঁকে বসেন শ্রমিকরা। সোমবার দুপুরে বিক্ষোভে ফেটে পড়েন তারা। তাদের অভিযোগ, এই সঙ্কটজনক পরিস্থিতিতে অল্প টাকায় তাদের কোনও কাজ হবে না। […]
এই স্বৈরাচারী সরকারের পতন ঘটাবে শুভেন্দু ,আমি চাই তার লড়াই সফল হোক – আব্দুল মান্নান।
হুগলি , ১৬ ডিসেম্বর:- অপরের ঘরে আগুন লাগালে নিজের ঘরও পোরে,আর সেই আগুনে নিজেকেও পুড়তে হয়। বুধবার শুভেন্দু অধিকারী তৃণমূলের বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পর শেওরাফুলি কংগ্রেসের দলীয় কার্যালয়ে বসে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান। এদিন তিনি বলেন একসময় মমতা ব্যানার্জী বিজেপির সাথে হাত মিলিয়ে […]







