অঞ্জন চট্টোপাধ্যায়,৯ ফেব্রুয়ারি:- শতবর্ষ এ দাঁড়িয়ে অবনমন এর সামনে দাঁড়িয়ে টীম ইস্টবেঙ্গল । এই দলকে নিয়ে আশার বাণী দেখছেন না কেউ। তবে লাল হলুদ এর অনেক যুদ্ধ এর নায়ক ষষ্টি দুলে কিন্তু মনে করছেন এই ইস্টবেঙ্গল দল ঘুরে দাঁড়াবে। তিনি বলছেন , মানুষের জীবনে যেমন জোয়ার ভাটা আসে ইস্টবেঙ্গল দল এও তেমনি হয়েছে। তবে আমি বিশ্বাস করি এই দল ঘুরে দাঁড়াবে অবনমন হবে না। ভবিষ্যতে সোনার দিনও ফিরবে। কি খামতি দেখতে পাচ্ছেন এই দলে ? এই প্রশ্নের মুখে দাঁড়িয়ে ষষ্টি বলছেন , দেশীয় ফুটবলারদের সঙ্গে বিদেশী প্লেয়ারদের তফাৎ উনিশ বিশ। সেই চিমা, মজিদ এর মানের বিদেশি আসছে না। এই সময় দাঁড়িয়ে বিদেশি কোচদের রমরমা সময় তে কিন্তু দেশীয় কোচদের অভাব বোধ করছেন ষষ্টি। তিনি জানান , সুভাষ ভৌমিক, সুব্রত ভট্টাচার্য এরা ফুটবলারদের আবেগটা বোঝাতে পারতো কিন্তু এখন কার বিদেশি কোচরা তা পারছেনা। অন্যদিকে ইস্টবেঙ্গল আরেক এর প্রাক্তন তারকা চন্দন দাস যাকে দলের সঙ্গে নিযুক্ত করেছেন দেবব্রত সরকার। তিনি ইস্টবেঙ্গল দলের ভেতরের ব্যাপারে ঢুকতে না চাইলেও তিনি বলছেন, দল ঘুরে দাঁড়াবে ঠিক।
এর আগেও দল খারাপ সময় থেকে ঘুরে দাঁড়িয়েছে । পরের মরসুমে ইস্টবেঙ্গল ও মোহনবাগান এর যে আই এস এল খেলবে সে বিষয় নিয়ে চন্দন দাসের মন্তব্য, এর ফলে বাংলার তরুণ ফুটবলারদের পক্ষে আরো ক্ষতি হবে কিছু নির্বাচিত ফুটবলারই সুযোগ পাবে । তাই যদি ইস্টবেঙ্গল আর মোহনবাগান আই এস এল আর আই লীগ এক সঙ্গে খেলে তাহলে ভালো হবে। এদিন ডানকুনি সাতঘরা বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবে পঁচিশতম আমন্ত্রণ মূলক ফুটবল টুর্নামেন্টে হাজির ছিলেন ষষ্টি ও চন্দন। দশ হাজার এর বেশি মানুষ এদিন ফুটবল উপভোগ করেন জেলায় ফুটবল এর আগ্রহ নিয়ে খুশি এই দুই প্রাক্তন তারকা। এদিন ফাইনাল এ বাগুইহাটি স্পোর্টস লাভার্স ৩-০ হারিয়ে গোল এ হারায় বাকসা স্পোর্টিং ক্লাব কে।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল কর্তা মানস রায় ,ডানকুনি পৌরসভার চেয়ারপার্সন হাসিনা শবনম , পূর্তের কর্মাধক্ষ সুবীর মুখোপাধ্যায়।Related Articles
হুগলি থেকে লকেট কে উপড়ে ফেলে দেওয়ার হুঁশিয়ারি শ্রীরামপুরের সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়ের।
হুগলি,১১ জানুয়ারি:- এনআরসি বিরোধী মিছিলে চুঁচুড়ায় এসে হুগলি থেকে লকেট কে উপড়ে ফেলে দেওয়ার হুঁশিয়ারি শ্রীরামপুরের সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়ের। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুর লোকসভার পাশাপাশি হুগলি লোকসভার দায়িত্বও নিজের কাঁধে তুলে নিলেন। আজ চুঁচুড়ায় এনআরসি বিরোধী মহামিছিলে এসে কল্যান বাবু কেন্দ্রীয় সরকারের এনআরসির বিরুদ্ধে একহাত নেয় নরেন্দ্র মোদিকে। প্রসঙ্গত আজ দুপুরে চুঁচুড়া খাদিনা মোড় থেকে […]
চোরাশিকার ও কাঠ পাচার বন্ধ করতে বনরক্ষদের অস্ত্রশস্ত্র ও পরিকাঠামো ঢেলে সাজানোর পরিকল্পনা রাজ্যের।
কলকাতা, ২৮ জুন:- চোরাশিকার ও কাঠ পাচারের মত অপরাধের ঘটনায় লাগাম টানতে রাজ্য সরকার বনরক্ষক দের অস্ত্রশস্ত্র ও পরিকাঠামো ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে। এজন্য সাড়ে ৮ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব বনদপ্তর এর তরফ থেকে অর্থ দপ্তরকে পাঠানো হয়েছে। ওই টাকায় অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ছাড়াও মোটরবাইক, স্পিড বোট, স্যাটেলাইট ফোনের মত বিভিন্ন সাজ সরঞ্জাম কেনা হবে […]
কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সকাল থেকেই বুথে বুথে ইভিএম মেশিন পাঠিয়ে দেওয়া হচ্ছে।
কলকাতা,১৮ ডিসেম্বর:- রাত পোহালেই কলকাতা পুরসভার ভোট। রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যেই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্দিষ্ট নির্ঘণ্ট ও মেনে এদিন সকাল থেকেই কলকাতা যোধপুর পার্ক গার্লস হাই স্কুলে দক্ষিণ কলকাতার বেশ কিছু অঞলের ইভিএম মেশিন সংরক্ষণ এবং ডিস্ট্রিবিউশনের কাজ শুরু করা হয়েছে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে […]







