তরুণ মুখোপাধ্যায়,২ এপ্রিল:- প্রতিদিন দুশো গরিব মানুষের হাতে খাদ্যবস্তু তুলে দিচ্ছেন রিষড়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিজিত দাস ।অভিজিত বাবু জানালেন যেভাবে আমাদের দেশে করোনার মতো মারণ রোগ থাবা বসিয়েছে তাতে মানুষ দিশেহারা। এই অবস্থায় সকল মানুষকে ঘরের মধ্যে লকডাউনে থাকতে হচ্ছে । ফলে সব থেকে সংকটের মধ্যে পড়েছেন যে সমস্ত মানুষ যারা দৈনিক মজুরিতে চাকরি করেন । তাদের অবস্থা সঙ্গিন। এই অবস্থায় আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নির্দেশ দিয়েছেন এই বিপদের দিনে যাতে কোন মানুষ অভুক্ত না থাকে । তার জন্য সমস্ত দলীয় কর্মীদের বলেছেন এ ব্যাপারে তোমাদের এগিয়ে আসতে হবে । তার জন্য আমরা প্রতিদিন ১৬ নম্বর ওয়ার্ডের গরিব মানুষদের হাতে খাদ্যবস্তু তুলে দিচ্ছি। চাল ডাল সোয়াবিন কয়েকটা করে পোল্ট্রির ডিম মানুষদের হাতে দেয়া হচ্ছে। যাতে তার একটু ডাল ভাত ডিম সেদ্ধ দিয়ে একটা করে দিন কাটাতে পারে । আমাদের আশা খুব শীঘ্র দেশ থেকে এই মারণব্যাধি চলে যাবে এবং আমরা আবার সকলে সুন্দর সুখী জীবন যাপন করতে পারবো। আমরা বিশ্বাস করি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নিষ্ঠা এবং মানুষের প্রতি দরদ দিয়ে পাশে আছেন তাতে আমরা এই লড়াইতে জয়ী হবোই ।
Related Articles
রোগী মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য চন্দননগর মহকুমা হাসপাতালে।
হুগলি, ১৮ নভেম্বর:- চন্দননগর মহকুমা হাসপাতালে রোগী মৃত্যু ঘিরে চাঞ্চল্য। ঘটনা প্রসঙ্গে জানা যায় মৃত রোগীর নাম প্রকাশ গায়েন। বয়স ৪৩ বছর। প্রকাশ পেশায় গাড়িচালক। বিগত বেশ কিছু বছর ধরে চন্দননগর মহাডাঙ্গা কলোনিতে তার স্ত্রীর সঙ্গে ভাড়া বাড়িতে বাস করতেন। গত শুক্রবার রাতে হঠাৎ তার পেটে ব্যাথা শুরু হলে চন্দননগর মহকুমা হাসপাতালে ভর্তি হন। গতকালই […]
কৃষি বিল এবং শ্রমনীতির বিরুদ্ধে সত্যাগ্রহ আন্দোলন রিষড়ায়।
হুগলি , ৩১ অক্টোবর:- অখিল ভারতীয় কংগ্রেস কমিটির নির্দেশে আজ সারাদেশে কেন্দ্রীয় সরকারের কৃষি বিল এবং শ্রমনীতির বিরুদ্ধে সারা দেশজুড়ে সত্যাগ্রহ আন্দোলন পালন করল কংগ্রেস কর্মীরা। ইন্দিরা গান্ধীর মৃত্যু দিন এবং লৌহমানব সরদার বল্লভভাই প্যাটেল এর জন্মদিন উপলক্ষে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী নির্দেশে এই কর্মসূচি পালন হয়। এদিন হুগলির ওয়েলিংটন জুট মিলের গেটে এই কর্মসূচিতে […]
যাত্রীবাহী বাসের দুর্ঘটনা হুগলিতে, মৃত ১ আহত ৬।
হুগলি, ৪ মার্চ:- পোলবার আলিনগরে যাত্রীবাহী বাসের দূর্ঘটনা,মৃত এক যাত্রী আহত ছয়। আহতদের উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়। একহাতে স্টিয়ারিং এক হাতে চায়ের ভাঁড় বাস চালকের, নিয়ন্ত্রণ হারালো বাস, প্রাণ গেলো এক যাত্রীর আহত ছয় জন। বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে গাছে ধাক্কা মারে, তারপর উল্টো দিক থেকে আসা একটি ডাম্পারের সঙ্গে সংঘর্ষ […]








