স্পোর্টস ডেস্ক, ২৩ অক্টোবর:- পুজোর মধ্যেই খারাপ খবর ভারতীয় ক্রিকেটে। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বিশ্বকাপজয়ী প্রাক্তন ক্রিকেট অধিনায়ক কপিল দেব। তাঁকে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁর এঞ্জিওপ্লাস্ট হয়েছে। স্বস্তি খবর আপাতত কপিল দেবের অবস্থা স্থিতিশীল। ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ককের সুস্থতা কামনা করছে গোটা দেশ। কপিলের অসুস্থতার খবর প্রথম জানা যায় টুইটারে। লীনা ঠাকরে নামে এক ক্রীড়া সাংবাদিক তাঁর অসুস্থতার কথা জানিয়ে প্রথম টুইট করেন। সেই খবরই এখন গোটা দেশের কাছে উদ্বেগের কারণ হয়ে উঠেছে। বিশ্বকাপজয়ী ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক কেমন আছেন তা জানতে উদ্বিগ্ন সকলেই। ক্রীড়া জগত থেকে শুরু করে সাধারণ মানুষ, সকলেই তাঁর শারীরিক সুস্থতা কামনা করছেন।দেশের জার্সিতে শুধু ক্রিকেটই নয়, প্রাক্তন ভারত অধিনায়ক নেমেছেন গলফের মাঠেও। তাঁর অধিনায়কত্বেই প্রথম বিশ্বকাপের স্বাদ পেয়েছিল দেশবাসী। গলফেও ভারতের প্রতিনিধিত্ব করেছেন কপিল।
Related Articles
বাংলা কমিকসের প্রবাদপ্রতিম স্রষ্টা প্রয়াত নারায়ণ দেবনাথকে স্মরণ করে এবার হাওড়ায় অভিনব থিম।
হাওড়া, ৫ ফেব্রুয়ারি:- বাংলা কমিকসের প্রবাদপ্রতিম স্রষ্টা প্রয়াত নারায়ণ দেবনাথকে স্মরণ করে এবার হাওড়ায় ‘ম্যাথস’ এর স্টুডেন্টরা বানালো অভিনব থিম। যা ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে দর্শনার্থীদের। এখানে এলেই দেখা মিলবে নন্টে ফন্টে, বাঁটুল দি গ্রেট এর কমিকস চরিত্রদের। সরস্বতী পুজোয় এভাবেই স্রষ্টাকে সম্মান জানানো হয়েছে। উদ্যোক্তা অর্ণব দাস জানান, কমিক্স পড়তে ছোট-বড় নির্বিশেষে আমরা সবাই ভালোবাসি। […]
হাওড়ায় আজও একাধিক কর্মসূচি স্মৃতি ইরানির।
হওড়া, ১২ জুলাই:- তিনদিনের হাওড়া সদর লোকসভা কেন্দ্রে ঠাসা কর্মসূচির আজই শেষ দিন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির। আজ সকাল থেকেও চলছে বিভিন্ন কর্মসূচি। স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তিতে এদিন “আজাদি কা অমৃত মহোৎসব” উপলক্ষে এক পদযাত্রায় অংশ নেন স্মৃতি ইরানি। কদমতলা বাসস্ট্যান্ড থেকে পঞ্চাননতলা রোড হয়ে হাওড়া ময়দান পর্যন্ত ওই মিছিলের আয়োজন করা হয়। এরপর বালিটিকুরিতে তরুণ […]
দিল্লিতে গণহত্যার প্রতিবাদে রিষরায় তৃণমূল কংগ্রেসের ধিক্কার মিছিল।
হুগলি,৪ মার্চ:- দিল্লিতে গণহত্যার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের ধিক্কার মিছিল আজ সারা রাজ্য জুড়ে পালিত হল। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেস কর্মীদের মুখ্যমন্ত্রীর নির্দেশ দিয়েছিলেন দিল্লি জুড়ে বিজেপির নারকীয় হত্যাকাণ্ডের বিরুদ্ধে সারা রাজ্যের প্রতিটি ব্লক পুরসভা ও শহরজুড়ে তৃণমূল কর্মীদের প্রতিবাদ মিছিল করতে হবে। তারই অঙ্গ হিসেবে এদিন রিষড়া পৌরসভার সামনে থেকে পুরপ্রধান বিজয় সাগর মিশ্র […]








