কলকাতা, ২৩ অক্টোবর:- প্রায় ১০ কেজি মাদক বাজেয়াপ্ত করল নারকোটিক কন্ট্রোল বিউরো অর্থাৎ এনসিবি। এবং এই মাদক পাচারের সঙ্গে যুক্ত চার ব্যক্তিকে গ্রেফতার করেছে নারকটিক কন্ট্রোল বিউরোর কলকাতা জোনাল ইউনিট। এনসিবির নিউটাউনের সদর দপ্তর তরফ থেকে জানানো হয় পুজোর সময় মাদকের চাহিদা তুঙ্গে থাকায় আগেভাগেই নজরদারি বাড়িয়েছিল নারকটিক কন্ট্রোল বিউরো। গোপন সূত্রে তারা খবর পায় কুরিয়ারের মাধ্যমে কলকাতা থেকে অস্ট্রেলিয়ায় মাদক পাঠাচ্ছে। ভারতের নানান প্রান্তের মাদক ব্যবসার সঙ্গে যুক্ত দুষ্কৃতীরা। এরপরই কুরিয়ার সার্ভিস গুলিকে ট্র্যাক করে জানা যায় বাসনপত্রের মধ্যে মাদক ঢুকিয়ে কলকাতায় নিয়ে আসা হয়েছে। এরপর ওই কন্সাইনমেন্ট বাজেয়াপ্ত করে এনসিবি। তদন্তে নেমে বিহারের বাসিন্দা হামিদ আলম, তামিলনাড়ুর বাসিন্দা কাদের ইব্রাহীম, তাবরেজ ও বশির আহমেদকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করছেন এনসিবির আধিকারিকরা। অস্ট্রেলিয়ায় কাদের কাছে এই মাদক পাঠানো হচ্ছিল তা জানার চেষ্টা করছে তদন্তকারীরা।
Related Articles
গ্যাস সিলিন্ডার ফেটে বাড়িতে আগুন।
হাওড়া, ৮ জুলাই:- সোমবার দুপুরে হাওড়া শ্যামপুর থানা এলাকার মোরসালে একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লাগে। জানা গিয়েছে, এলাকার স্থানীয় বাসিন্দা বনমালী দলুইয়ের বাড়িতে গ্যাস সিলিন্ডার লিক করে আগুন লাগে। এরপর স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আগুন লাগানোর কাজে হাত লাগায়। পরে খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। যদিও স্থানীয়দের দাবি দমকল […]
হাওড়ায় শারদ সম্মান প্রদান পুলিশের।
হাওড়া,১ ডিসেম্বর:- হাওড়ার সেরা পুজো কমিটিগুলিকে শারদ সম্মান ও দীপ সম্মান দেওয়া হল হাওড়া সিটি পুলিশের তরফ থেকে । শনিবার বালির রবীন্দ্র ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় । হাওড়া সিটি পুলিশ এলাকার সমস্ত ক্লাবগুলির এই অনুষ্ঠানে উপস্থিত ছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া সিটি পুলিশ কমিশনার গৌরব শর্মা, সাংসদ তথা […]
আন্ডারপাসের দাবিতে অবরোধ। প্রায় ঘন্টাখানেক ধরে বন্ধ হাওড়া আমতা ট্রেন চলাচল।
হাওড়া, ২৪ অক্টোবর:- আন্ডারপাসের দাবিতে প্রায় ঘন্টাখানেক বন্ধ রইল হাওড়া আমতা রুটের ট্রেন চলাচল। হাওড়ার বালিটিকুরি শেখপাড়া অঞ্চলের স্থানীয় বাসিন্দারা রবিবার ওই অবরোধ করেন। হাওড়ার দক্ষিণ পূর্ব শাখার হাওড়া আমতা রেল লাইন গিয়েছে বালিটিকুরি শেখপাড়া এলাকা থেকে। প্রথমে এই লাইন মালগাড়ির জন্য নির্দিষ্ট থাকলেও পরে গাড়ির সংখ্যা বাড়ানো হয় এই রুটে। অভিযোগ, কোনওরকম আন্ডারপাস না […]








