স্পোর্টস ডেস্ক , ২২ অক্টোবর:- ৮ উইকেটে দুরমুশ হওয়ার পাশাপাশি একাধিক লজ্জার রেকর্ড সঙ্গী হল নাইটদের। কুড়ি ওভারে ৮৪-৮ আইপিএলের ইতিহাসে অলআউট না হয়ে সর্বনিম্ন স্কোর। এর আগেরটা ছিল ডারবানে। অন্যদিকে তিন ওভার, দুই মেডেন, দুই রান, তিন উইকেট! আইপিএলের ইতিহাসে এমন বিধ্বংসী প্রথম স্পেল আর কখনও দেখা যায়নি। আরসিবি-র মহম্মদ সিরাজ শেষ করলেন ৪-২-৮-৩ হিসাব নিয়ে। সারা জীবনের সংগ্রহশালায় রেখে দেওয়ার মতো একটা ছবি দেখা গেল ম্যাচের পরে। সিরাজকে নিয়ে আপ্লুত আরসিবি ক্রিকেটাররা। গতকালের ম্যাচের পর কার্যত ভারত অধিনায়ক বিরাট কোহলি সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন সামনে অস্ট্রেলিয়া সফরে তাঁর বাজি সিরাজ। ৮৫ রানের সহজ টার্গেট নিয়ে এদিন ব্যাটিং করতে নেমে ধীর গতিতে খেলা চালিয়ে যায় আরসিবি। ১৩ ওভার ৩ বলেই ২ উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ফেলে বিরাটরা।
Related Articles
চাঁপদানির বিধায়ককে প্রার্থী করার দাবিতে পথ অবরোধ তৃণমূলের একাংশের।
হুগলি, ৬ ফেব্রুয়ারি:- বিধায়ককে পুরসভার ভোটে প্রার্থী করতে হবে এই দাবীতে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ অবরোধ বৈদ্যবাটিতে। চাঁপদানীর বিধায়ক অরিন্দম গুঁইন বৈদ্যবাটি পুরসভারও চেয়ারম্যান ছিলেন। তৃনমূলের দলীয় সিদ্ধান্ত এবার কোনো বিধায়ককে পুরভোটে প্রার্থী করা হবে না। তৃনমূলের পুরভোটের প্রথম যে প্রার্থী তালিকা প্রকাশ পেয়েছিল তাতে অরিন্দম গুঁইনের স্ত্রীর নাম ছিল। পরে সংশোধিত তালিকায় অরিন্দম গুঁইন […]
রাষ্ট্রপতি নির্বাচনে মুখবন্ধ খামে ব্যালট নিয়ে বুধবার রাজ্যে ফিরছেন সহকারী রিটার্নিং অফিসার।
কলকাতা, ১২ জুলাই:- শিয়রে রাষ্ট্রপতি নির্বাচন। জোর কদমে চলছে তার প্রস্তুতি। ইতিমধ্যেই রাষ্ট্রপতি নির্বাচনের কাজে যুক্ত সহকারী রিটার্নিং অফিসারদের হাতে তুলে দেওয়া হয়েছে ভোটের পেপার ব্যালট। মুখবন্ধ খামে সেই ব্যালট নিয়ে বুধবার দিল্লি থেকে রাজ্যে ফিরছেন এই ভোটের সহকারী রিটার্নিং অফিসার রাজ্য বিধানসভার সচিব সুপ্রতিম ভট্টাচার্য। পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার নিযুক্ত হয়েছেন রাজ্য […]
স্কুল পালিয়ে বন্ধুদের সাথে ঘুরতে এসে গঙ্গায় তলিয়ে গেল স্কুল ছাত্র।
হুগলি, ২৬ জুন:- স্কুল পালিয়ে বন্ধুদের সাথে উত্তরপাড়ায় ঘুরতে এসে গঙ্গায় তলিয়ে গেল স্কুল ছাত্র। উত্তরপাড়া থেকে আরিয়াদহ যাওয়ার ফেরি সার্ভিস আছে।লঞ্চ ধরার জন্য তাড়াহুড়ো করতে গিয়েই বিপদ।লঞ্চ ধরতে না পেরে গঙ্গায় পরে যান। এখনো পযন্ত খোঁজ পাওয়া যায় নি। গঙ্গায় তলিয়ে যাওয়ার পড়েই উদ্ধারে এগিয়ে এসেছিলেন জলসাথী প্রকল্পের এক যুবক। কিন্তু উদ্ধার করতে পারেনি। […]






