স্পোর্টস ডেস্ক, ১৫ অক্টোবর:- চলে গেলেন বর্ষীয়ান ক্রীড়া সাংবাদিক কিশোর ভিমানি । করোনায় সংক্রমিত হয়ে গত একমাস ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন দক্ষিণ কলকাতার উডল্যান্ডস হাসপাতালে। তাঁর মৃত্যুতে রাজ্য তথা দেশের সাংবাদিক মহলে নেমে এসেছে শোকের ছায়া। তিনি রেখে গেলেন স্ত্রী রীতা ভিমানি ও পুত্র গৌতম ভিমানিকে। ‘দ্য স্টেটসম্যান’-এর হয়ে দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন কিশোর ভিমানি। সবরকম খেলাতেই তাঁর বিশ্লেষণাত্মক জ্ঞান ছিল বিস্ময়কর। খেলা ছাড়াও ইতিহাসের প্রতিও তাঁর দখল কতটা ছিল তা বোঝা যায় ‘দ্য অ্যাক্সিডেন্টাল গডম্যান’ বইটি পড়লে। কিশোর ভিমানির লেখা এই বই প্রকাশিত হয়েছিল ২০১২ সালে। এই বইয়ের বিষয় ছিল প্রাচীন বৈদিক আচাররীতি ও প্রাচীনকাল থেকে ক্ষমতার জন্য মানুষের লড়াই। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ ক্রীড়া মহল। শোকপ্রকাশ করেছেন বিশিষ্ট জনেরা।
Related Articles
স্বাভাবিক ছন্দে ফিরছে হাওড়ার শিবপুর। আপাতত কয়েকটি এলাকায় বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা।
হাওড়া, ১ এপ্রিল:- শিবপুরের অশান্তির ঘটনার জের। হাওড়ায় বেশ কিছু থানা এলাকায় বন্ধ করা হলো ইন্টারনেট পরিষেবা। হাওড়া পুলিশ কমিশনারেটের বেশ কয়েকটি থানা এলাকায় শুক্রবার রাত থেকে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। এজেসি বোস থানা, সাঁতরাগাছি থানা, শিবপুর থানা, হাওড়া থানা, দাসনগর থানা, সালকিয়া এলাকা সহ মালিপাঁচঘড়া থানা এলাকায় বন্ধ রয়েছে ইন্টারনেট। অশান্তির ঘটনার […]
বিধান পরিষদ গঠন সংক্রান্ত বিল ৮ ই জুলাই পেশ হতে চলেছে বিধানসভায়।
কলকাতা, ২৮ জুন:- রাজ্যে বিধান পরিষদ গঠন সংক্রান্ত বিলটি আগামী ৮ ই জুলাই বিধানসভায় পেশ করা হতে চলেছে। বিধানসভা ভবনে আজ কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে রাজ্যের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় একথা ঘোষনা করেন। রাজ্য বাজেট পেশের পরের দিনই এই বিল পেশ করা হবে। পার্থবাবু জানান, রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন আগামী ২ জুলাই […]
১৭ই ডিসেম্বর কলকাতায় পূর্বাঞ্চলীয় পর্ষদের বৈঠকে থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
কলকাতা , ২৮ নভেম্বর:- স্থগিত হয়ে যাওয়া পূর্বাঞ্চলীয় পর্ষদের বৈঠকের নতুন দিন ঘোষণা হল। কলকাতায় ওই বৈঠক ১৭ ডিসেম্বর হবে স্থির হয়েছে। নবান্ন সভাঘরে এই বৈঠক হবে। পর্ষদের চেয়ারম্যান হিসেবে এই বৈঠকে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভাইস চেয়ারম্যান হিসেবে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন থাকবেন। ওডিশার মুখ্যমন্ত্রী […]








