কলকাতা , ১২ অক্টোবর:- লকডাউন এর ফলে মানুষের রুটিরুজি দীর্ঘদিন বন্ধ থাকায় চরম আর্থিক দুরবস্থা নেমে আসে বহু পরিবারে।আর কয়েকদিন পরেই বাঙ্গালীদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো।অথচ আর্থিক দুরবস্থার কারণে অনেকেই কেনাকাটা করতে পারেনি। তাই এবার হাওড়ার ধুলাগড়ের প্রান্তিক ও পিছিয়ে পড়া মানুষের হাতে পূজা উপলক্ষে নতুন বস্ত্র তুলে দিলো ভারত সেবাশ্রম সংঘ। রবিবার এক অনুষ্ঠানে প্রায় শপাঁচেক মানুষের হাতে নতুন জামা কাপড়, ফলের রস, মাস্ক সহ অন্যান্য সামগ্রী তুল্র দেওয়া হয়। ভারত সেবাশ্রম সংঘের সহ-সভাপতি স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজ বলেন,সমস্ত কষ্ট ভুলে মানুষ যাতে উৎসবে অংশ নিতে পারে তাই তাদের এই উদ্যোগ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংঘের সন্ন্যাসী স্বামী মহাদেবানন্দ সহ অন্যান্য সন্নাসী ও স্বেচ্ছাসেবকবৃন্দ।
Related Articles
উলুবেড়িয়ায় চোর সন্দেহে ‘গণপ্রহারে’ এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ, তদন্তে পুলিশ।
হাওড়া, ২২ জানুয়ারি:- চোর সন্দেহে ‘গণপিটুনি’র জেরে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। হাওড়ার উলুবেড়িয়ার গদাইপুর পশ্চিমপাড়ায় ওই ঘটনা ঘটেছে। মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। এই ঘটনায় উলুবেড়িয়া থানার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে গদাইপুর পশ্চিমপাড়ার বাসিন্দা এক গৃহস্থের বাড়িতে ‘চুরি’র উদ্দেশ্যে ঢুকেছিল তিন […]
রাজ্যপালের ভাষণে বাধা সৃষ্টি করে বিজেপি বিধানসভার মর্যাদাকে কালিমালিপ্ত করেছে – পার্থ চট্টোপাধ্যায়।
কলকাতা, ১০ মার্চ:- বাজেট অধিবেশনের সূচনায় তুমুল হই হট্টগোল সৃষ্টি করে রাজ্যপালের ভাষণে বাধা দেওয়ার অভিযোগ তুলে বিরোধী দল বিজেপির বিরুদ্ধে একটি নিন্দা প্রস্তাব আজ রাজ্য বিধানসভায় গৃহীত হয়েছে। প্রস্তাবটি আলোচনার জন্য সভায় উত্থাপন করে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সেদিনের আচরণের জন্য বিজেপি তীব্র নিন্দা করেন। তিনি বলেন, রাজ্যপালের ভাষণে বাধা সৃষ্টি করে বিজেপির নেতারা […]
করোনা সচেতনতায় হাওড়ায় পথে পুলিশ , চলল প্রচার , রাস্তাঘাটে মাস্ক বাধ্যতামূলক করা হলো।
হাওড়া , ২৩ মার্চ:- রাজ্যে করোনা আক্রান্তের হার ঊর্ধ্বমুখী। আগামী দিনে আক্রান্তের হার বেড়ে জরুরি পরিস্থিতি তৈরি হতে পারে। তার মোকাবিলায় এখন থেকেই সতর্কতা নেওয়া হলো হাওড়া পুলিশ প্রশাসনের তরফ থেকে। হাওড়া শহর এলাকাতেও করোনা সংক্রমণ বাড়তে থাকায় রাস্তাঘাটে মাস্ক পরা বাধ্যতামূলক করল হাওড়া সিটি পুলিশ। এর পাশাপাশি সামাজিক দূরত্ব বিধি বজায় রাখার উপরেও বিশেষ […]








