হাওড়া, ১২ অক্টোবর:- বিজেপি যুব মোর্চার নবান্ন অভিযানে বলবিন্দর সিং এর ‘হেনস্থা’র ঘটনা নিয়ে এফআইআর করা হল। দিল্লি শিখ গুরুদুয়ারা ম্যানেজমেন্ট কমিটির প্রেসিডেন্ট মণজিন্দর সিংহ সিরসা সহ তিনজনের এক প্রতিনিধি দল সোমবার সেই কপি নিয়ে হাওড়া থানায় জমা দেন। কথা বলেন থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে। পরে সাংবাদিকদের তাঁরা বলেন, আমরা একটা অভিযোগ জমা দিয়েছি। পুলিশ বলবিন্দার সিংকে নিগ্রহ করেছিল। আমরা জানিয়েছিলাম বলবিন্দারের লাইসেন্স সারা ভারতের। কিন্তু বারেবারে ওকে অপমান করা হচ্ছে। লাইসেন্স ভেরিফাই করতে তাঁদের সাহায্য করব। কিন্তু এখনও এই পুলিশ স্টেশনে কোন আধিকারিক এই ব্যাপারে স্পষ্টভাবে কিছুই বলেনি। কারণ তাঁরাও জানেন এই লাইসেন্স বৈধ। আমরা অভিযোগ এফআইআর করার জন্য দিয়েছি। পুলিশ এফআইআর যদি না করে তাহলে আমরা আদালতে যাব।
Related Articles
পার্ক সার্কাসে ধর্না মঞ্চে চিদম্বরম।
প্রদীপ সাঁতরা,১৮ জানুয়ারি:- নাগরিকত্ব আইনের বিরুদ্ধে গত ৭ জানুয়ারি থেকে পার্ক সার্কাসে ধরনায় বসেছেন মহিলারা। শুক্রবার রাতে যুব কংগ্রেসের রাজ্য সহ সভাপতি রোহন মিত্রের সঙ্গে সেখানে উপস্থিত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম। এর আগে নাগরিকত্ব আইন ও এনপিআর নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তিনি আক্রমণ শানিয়েছেন। এদিন পার্ক সার্কাসের ধর্না মঞ্চে তাঁর উপস্থিত […]
করোনা আবহে শতবর্ষেও চমকহীন ইস্টবেঙ্গল দিবস , আবেগে ভাঁটা ।
স্পোর্টস ডেস্ক , ১ আগস্ট:- শতবর্ষের ইস্টবেঙ্গল যেন বির্বন । কারণ চলতি বছরে পাশের গঙ্গা পাড়ের ক্লাব যেখানে এটিকের সঙ্গে সংযুক্তিকরণ করে আইএসএলে খেলার ছাড়পত্র আদায় করে নিয়েছে , সেখানে ইস্টবেঙ্গলের আইএসএল খেলার সব সম্ভাবনাই প্রায় শেষ । করোনা পরিস্থিতিতে আড়ম্বর সহকারে ক্লাবের জন্মদিন পালন সম্ভব না হলেও , মোহনবাগান দিবসে সারাদিন অনলাইনে একাধিক অনুষ্ঠানের […]
দিল্লির ঘটনা নিয়ে হাওড়ায় পথ অবরোধ বাম যুব সংগঠনের। শাহের কুশপুতুল দাহ।
হাওড়া, ৩০ মে:- দিল্লিতে আন্দোলনরত মহিলা কুস্তিগীরদের ওপর যৌন নির্যাতন, পুলিশি হামলা এবং গ্রেপ্তারের প্রতিবাদে গর্জে উঠল ডিওয়াইএফআই। মঙ্গলবার বিকেলে হাওড়া জেলা দপ্তরের সামনে থেকে মিছিল করে তারা প্রতিবাদ জানায়। হাওড়া ময়দান বঙ্গবাসী মোড়ের কাছে তারা প্রায় আধঘন্টা রাস্তা অবরোধ করে। এরপর পুলিশ এসে অবরোধ তুলে দেয়। DYFI এর তরফ থেকে জেলা সভাপতি সুভাষ দে […]









