হাওড়া, ১১ অক্টোবর:- নবান্ন অভিযানে আগ্নেয়াস্ত্র সহ ধৃত বলবিন্দর সিং সহ তিন ধৃতকে ‘তদন্তের স্বার্থে’ একদিন আগেই রবিবার দুপুরে হাওড়া আদালতে তোলা হল। এদের ৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশে দেন বিচারক। নবান্ন অভিযানের ঘটনায় বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে, তাঁর দেহরক্ষী বলবিন্দর সিং সহ মোট ৮ জনকে বৃহস্পতিবার গ্রেপ্তার করেছিল পুলিশ। এছাড়াও বিজেপির আরও ৭ জন নেতৃত্বের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। রবিবার ধৃতদের মধ্যে তিনজনকে ( প্রিয়াঙ্গু পান্ডে, বলবিন্দর সিং, আনন্দ সোনকর ) হাওড়া আদালতে তোলা হয়। উল্লেখ্য, এর আগে শুক্রবার ধৃত ৮ জনকে হাওড়া আদালতে তোলা হয়েছিল। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছিল। পুলিশকে মারধর, বেআইনি সমাবেশ, পুলিশের কিওস্ক-এ আগুন, ডিজাস্টার ম্যানেজমেন্ট আইন লঙ্ঘন, অস্ত্র আইন সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছিল। একদিন আগেই এদিন রবিবার এদের মধ্যে তিনজনকে আদালতে তোলা হয়।
Related Articles
শিক্ষক দিবসে মাংস-ভাতের লড়াই , শিক্ষক-পড়ুয়া দ্বন্দ্ব পোলবায়।
হুগলি, ৫ সেপ্টেম্বর:- মাংস ভাত খাওয়াকে কেন্দ্র করে সোমবার শিক্ষক দিবসে পোলবার আলিনগর কাশ্বাড়া ইয়াসিন মন্ডল শিক্ষা নিকেতনের তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ল। মাংস ভাত না পেয়ে শেষ পর্যন্ত পড়ুয়ারা বিক্ষোভ দেখাতে শুরু করে। পড়ুয়ারা মাংস ভাতের দাবিতে স্কুলের সামনে আলিনগর মোড়ে তারকেশ্বর- চুঁচুড়া রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। বিক্ষোভের জেরে তারকেশ্বর চুঁচুড়া রুটে ব্যাপক […]
কলেজ শিক্ষকের, “একলা চলো রে” অভিনব প্রচার সাইকেলে চেপে।
নদীয়া,২ মে:- মুর্শিদাবাদের বেলডাঙা কলেজের ইতিহাসের অধ্যাপক এবং এন, এস, এস- এর কো অর্ডিনেটর সুমিত ঘোষ। লকডাউনে তিনি এবার সাইকেলে চেপেই বেড়িয়ে পড়েছেন করোনা সচেতনতার অভিযানে। নদীয়ার শান্তিপুরের সূত্রাগড়ের বাসিন্দা সুমিতবাবু সাইকেলে চেপে কাগজের পোস্টার তৈরী করে তাঁর এক ছাত্রকে সাথে নিয়ে ঘুরছেন বিভিন্ন জায়গায়। সাথে রেখেছেন বিস্কুট, ক্ষুধার্থ মানুষ দেখলেই তাদের দিকে এগিয়ে […]
তুফানগঞ্জে অবসরপ্রাপ্ত ব্যাংক ম্যানেজারকে ছুরি মারার অভিযোগ দুষ্কৃতিদের বিরুদ্ধে
কোচবিহার , ২৮ সেপ্টেম্বর:- বাড়িতে ঢুঁকে অবসর প্রাপ্ত ব্যাংক ম্যানেজারকে ছুরি দিয়ে হামলা চালানোর অভিযোগ দুই দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের দেওচড়াই হাসপাতাল মোর সংলগ্ন এলাকায়। ওই ঘটনায় গুরুতর আহত অবস্থায় স্বপন রায় কে প্রথমে তুফানগঞ্জ মহকুমা হাসপাতাল এবং পরে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা […]




