হুগলি , ১১ অক্টোবর:- হুগলি জেলার কোন্নগরে বিগ বি অমিতাভ বচ্ছনের ৭৮ তম জন্মদিন পালন করলো তার অনুগামীরা। রবিবার অভিনেতা অমিতাভ বচ্ছনের ৭৮ তম জন্মদিন।সেই উপলক্ষে কোন্নগরে বিগ বি এর জন্মদিন পালন করলো অমিতাভ ফ্যান্স টিম।এদিন এই ফ্যান্স টিমের সভাপতি অশোক মুখার্জীর উদ্যোগে অমিতাভ বচ্ছনের জন্মদিন উপলক্ষে কোন্নগরে কেক কেটে মানুষদের মধ্যে কেক বিলি করে অভিনেতার জন্মদিন পালন করা হয়।এছাড়াও দুঃস্থ মানুষদের দুপুরের খাবারের ব্যবস্থাও করা হয় ফ্যান্স টিমের পক্ষ থেকে।এদিন তাদের প্রিয় অভিনেতার জন্মদিন উপলক্ষে করোনা যোদ্ধাদের সংবর্ধনা দেন অমিতাভ ফ্যান্স টিমের সদস্যরা।এছাড়াও করোনা আক্রান্ত সৌমিত্র চট্টোপাধ্যায় এর দ্রুত আরোগ্য কামনায় শকুন্তলা কালি মন্দিরে পুজো ও মাজারে চাদর চড়ানো হয়।
Related Articles
পাণ্ডুয়ায় বজ্রাঘাতে মৃতের পরিবারের হাতে ক্ষতিপূরণের টাকা তুলে দিলেন মন্ত্রী রত্না দে নাগ।
সুদীপ দাস , ২৯ মে:- দেখা করার ২৪ঘন্টার মধ্যেই মৃতের পরিবারের হাতে ক্ষতিপূরনের টাকা তুলে দিলেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী ডাঃ রত্না দে নাগ। গত মঙ্গলবার দুপূরে পান্ডুয়া ব্লকে বজ্রাঘাতে মৃত্যু হয় দু’জনের। মৃতেরা হলেন পান্ডুয়া ব্লকের জায়ের দ্বারবাসিনী পঞ্চায়েতের আটপালা গ্রামের স্বপন বাউল দাস এবং পান্ডুয়ার হরাল-দাসপুর পঞ্চায়েতের শিয়ালাগুড়ি গ্রামের কমল মাঝি। মঙ্গল দুপুরে […]
নিকাশির জল ঘরে, জবাবদিহি চাইতে একজোটে প্রধানের কাছে বাসিন্দারা।
হুগলি, ৫ ফেব্রুয়ারি:- দীর্ঘদিন নালা পরিষ্কার হয় না। ফলে, নিকাশির জল ঢুকছে ঘরে। বারবার জানিয়েও সমস্যার সমাধান না হওয়ায় সোমবার চুঁচুড়ার লেনিননগরের বাসিন্দারা একজোটে কোদালিয়া ১ পঞ্চায়েত প্রধান সুকান্ত ঘোষের কাছে জবাবদিহি চাইতে যান। কিন্তু প্রধানের দেখা মেলেনি। বাসিন্দাদের দাবি, ফোনে প্রধান জানান, বিকেল পাঁচটার আগে পঞ্চায়েতে যেতে পারবেন না। এরপরেই পঞ্চায়েতের গেটে তালা ঝুলিয়ে […]
পুজোর আগে উদ্ধার বেআইনি মদ।
হাওড়া , ২১ অক্টোবর:- পুজোর আগে অভিযান চালিয়ে বেআইনি মদ উদ্ধার করল পুলিশ। পুলিশ সূত্রের খবর, ২ দিন আগে ওই বিশেষ অভিযান চালানো হয়েছিল। প্রায় ১০০ বোতল দেশি ও বিদেশি মদ উদ্ধার করে পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। হাওড়ায় এজেসি বোস বি.গার্ডেন থানা এলাকার একটি বাড়ি থেকে অনেকদিন ধরেই এই বেআইনি মদ বিক্রির অভিযোগ আসছিল। বিশেষ করে […]









