তরুণ মুখোপাধ্যায়,৭ এপ্রিল:- করোনা আতঙ্কের মধ্যেই সোমবার রাতে হুগলীর কোন্নগর ধর্মডাঙা এলাকায় রাস্তার পাশে ঝোপে একটি সাদা ফ্লাক্স পরে থাকতে দেখেন এলাকার এক যুবক।ইলেটট্রিক তার জড়ানো ওই ফ্লাক্সে ডিজিটাল ঘরির মত কিছু ফিট করা থাকায় বাসিন্দারা মনে করেন সেটি একটি টাইম বোমা হতে পারে। দেখে খবর দেওয়া হয় উত্তরপাড়া থানার পুলিশকে।গত রাতেই ঘটনাস্থলে আসে উত্তরপাড়া থানার পুলিশ।খবর দেওয়া হয় বোম্ব স্কোয়াডেও । চন্দননগর পুলিশ কমিশনারেটের বোম স্কোয়াডের এক কর্মী বলেন এটা বোম হতে পারে।গত রাতে নিরাপত্তার স্বার্থে বোমার চারপাশে বালির বস্তা দিয়ে ঘিরে রাখা হয়, রাতে পুলিশ মোতায়েন করা হয় সেখানে । মঙ্গলবার সকালে বোম বিশেষজ্ঞ রা আসেন সেখানে। বোমা নিস্ক্রিয় করার পোষাক পড়ে সরিয়ে নিয়ে যাওয়া হয় এলাকারই একটি ফাঁকা যায়গায়। সেখানেই বিস্ফোরণ ঘটানো হয় বোমাটির। বিস্ফোরণ ঘটলেও সেটিতে বোমার সরঞ্জাম কিছু ছিল না বলেই মত পুলিশের। সি আই ডির পক্ষ থেকে বোমার নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করে দেখা হবে সেটি আসলে কি জাতীয় বোমা। এদিকে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য গোটা এলাকায়।
Related Articles
সাইকেল চুরি করে পালাতে গিয়ে হাতেনাতে ধরা পড়লো ‘চোর’।
হাওড়া, ১৪ ফেব্রুয়ারি:- হাওড়া জেলা হাসপাতালে গাড়ি পার্কিং এলাকায় ঢুকে সাইকেল চুরি করে পালাতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি। সোমবার বিকেলে ওই ঘটনা ঘটে। গাড়ি পার্কিং এর দায়িত্বে থাকা বিনোদ সিং এদিন হাতেনাতেই সাইকেল চুরির অপরাধে ওই ব্যক্তিকে ধরেন। এরপর হাওড়া থানায় খবর দিলে পুলিশ এসে চুরির অভিযোগে ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়। […]
শেওড়াফুলিতে এক যুবতীকে দীর্ঘক্ষন পিছু নেওয়ায় , যুবকের কপালে জুটলো জুটল চর থাপ্পর।
হুগলি , ৯ নভেম্বর:- শেওড়াফুলি এক যুবতীকে দীর্ঘক্ষন ফলো করায় জুটল চর থাপ্পর, কানধরে উঠবোস করে ক্ষমা চেয়ে মিলল নিষ্কৃতি! ভদ্রেশ্বরের ধিতারার বাসিন্দা জয়া সাহা ট্রেন ধরে শেওড়াফুলি যাচ্ছিলেন। তাঁর অভিযোগ তাকে ফলো করতে থাকে এক যুবক। যুবতি তাকে এড়িয়ে শেওড়াফুলি স্টেশনে নামলে ওই যুবকও নেমে পরে।যুবতি কিছুক্ষন জিআরপি থানার সামনে বসে থাকেন। ওই যুবকও […]
কারসাজি করে ব্রহ্মচারিণীর টাকা হাতানোর অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে।
সুদীপ দাস, ২৬ অক্টোবর:- কারসাজি করে ব্রহ্মচারিণীর টাকা হাতানোর অভিযোগ উঠলো এক ব্যক্তির বিরুদ্ধে। ব্রহ্মচারিণী অঞ্জুদিদি আগে থাকতেন রিষড়ায়। পরবর্তীকালে তিনি চলে যান বৃন্দাবনে। সেখানে আশ্রমে থাকতেন। বেড়াতে গিয়ে অঞ্জু দিদির খোঁজ পায় ভদ্রেশ্বরের বাসিন্দা অমল শীল। রিষড়ায় থাকাকালীন এই ব্রহ্মচারিণী শরীর অসুস্থতার কারনে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি হয়েছিল। সেই সময় হাসপাতালে চাকরি করত অমলের […]








