কলকাতা , ৭ অক্টোবর:- রাজ্য সরকার প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষকদের নিজেদের জেলায় বদলি প্রক্রিয়াকে সরলীকরণ করতে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আজ কলকাতায় জানিয়েছেন আপোষ বদলি বা সাধারণ বদলির ক্ষেত্রেও এই নিয়ম কার্যকরী হবে। এরজন্যে এনওসি,ইন্টারভিউ বা কাউন্সেলিং প্রক্রিয়ায় শিক্ষকদের অংশ নিতে হবে না বলে মন্ত্রী জানান। এইজন্যে http://osms.wbsed.gov.in নামে ওয়েবসাইট চালু করা হয়েছে। শিক্ষকরা এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আপোষ বদলির ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন ইতিমধ্যেই যেসব কাউন্সিলিং প্রক্রিয়া সম্পূর্ণ করেছে সেগুলো এক সপ্তাহের মধ্যেই ছেড়ে দেওয়া হবে বলে পার্থ বাবু জানান। উল্লেখ্য রাজ্য সরকার এর আগে নিজের জেলাতেই শিক্ষকরা বদলির সুযোগ পাবেন বলে ঘোষণা করলেও এখনো পর্যন্ত তা কার্যকরী হয়নি।
Related Articles
জামশেদপুরের বিরুদ্ধে কী বদল করবেন ইস্টবেঙ্গল কোচ ?
প্রসেনজিৎ মাহাতো, ৯ ডিসেম্বর:- বৃহস্পতিবার তিলক ময়দানে জামশেদপুরের বিরুদ্ধে জয়ের জন্য মরিয়া লিভারপুল কিংবদন্তি ফাউলার। সেইসঙ্গে প্রথম একাদশেও কয়েকটা বদল হবে। জেজে শুরু করবেন প্রথম একাদশে। বিপক্ষের অস্ত্র ভালস্কিসকে ভোঁতা করতে অ্যাটাকিং ফুটবলের পরিকল্পনা লাল–হলুদের। জয়ের ব্যপারে আশাবাদী ফাউলার বলেন, ‘আমাদের প্রথম গোল করতে হবে। গোল হজম করে গেলে লড়াইয়ে ফেরা কঠিন। কিন্তু প্রথমে গোল […]
রাস্তায় ধস, বালি বোঝাই লরি উল্টে বিপত্তি চুঁচুড়ায়।
হুগলি, ২৫ মার্চ:- চুঁচুড়া বিশালক্ষ্মীতলায় রাস্তায় ধস,বালি বোঝাই লরি উল্টে বিপত্তি।ঘটনাস্থলে পুলিশ।বালি সরিয়ে লরি সরানোর চেষ্টা। আজ সকাল আটটা নাগাদ পিপুলপাতি থেকে ইমামবাড়া হাসপাতাল যাওয়ার রাস্তায় বিশালক্ষ্মীতলায় উল্টে যায় বালি বোঝাই লরি। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় কাউন্সিলর চন্দ্রীমা সরকার।তিনি জানান,রাস্তায় ধস নেমে দূর্ঘটনায় পরে লরিটি। সকালবেলায় সেসময় সেভাবে রাস্তায় মানুষজন ছিলেন না তাই হতাহত […]
অগ্নিকাণ্ডের ঘটনা বেলুড়ে। জখম গৃহকর্তা।
হাওড়া, ১৫ জানুয়ারি:- রবিবার সন্ধ্যে নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে হাওড়ার বেলুড়ে। এই ঘটনায় পুড়ে জখম হন এক ব্যক্তি। এদিন বেলুড়ের গিরিশ ঘোষ রোডের এক বহুতলের তিনতলার একটি ফ্ল্যাটে গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লেগে যায়। মুহূর্তেই সেই আগুন ছড়িয়ে পড়ে। গৃহকর্তা বিজয় কুমার জয়সোয়াল আগুনে পুড়ে জখম হন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অগ্নিকাণ্ডের […]





