কলকাতা , ২ অক্টোবর:- রাজ্য সরকারের পুজোর ছুটি পড়ে যাচ্ছে ১৯ অক্টোবর থেকে। খুলবে ২ নভেম্বর। কিন্তু বেতন পেতে সমস্যা হবে না। অক্টোবরের বেতন এই মাসের ২৮ আর ২৯ দিয়ে দেওয়া হবে। অর্থ দফতর থেকে সম্প্রতি এ বিষয়ে নির্দেশিকা জারি করা হয়েছে। কর্মী দের পুজোর আগে শেষ অফিস করতে হবে ১৬ তারিখ। ১৭ আর ১৮ তারিখ শনিবার আর রবিবার। টানা ১৫ দিন ছুটি। কিন্তু ব্যাঙ্ক খোলা থাকবে। তাই ছুটি থাকলে ও কর্মীদের বেতন পেতে অসুবিধা হবে না। অর্থ দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, মাসের শেষ কর্মদিবসের একদিন আগে সরকারি কর্মচারীদের বেতন দেওয়া হয়। আর মাসের শেষ কর্মদিবসে অনুদান থেকে বেতন দেওয়া হয়। চলতি মাসে তা দু’দিন এগিয়ে আনা হয়েছে। অর্থাৎ আগামী ২৮ অক্টোবর বেতন পাবেন সরকারি কর্মচারীরা। পরদিন (২৯ অক্টোবর) অনুদান থেকে বেতন দেওয়া হবে।
Related Articles
অক্টোবর থেকে শর্ত মেনে যাত্রা , নাটক , মুক্তমঞ্চ , সিনেমা , গান , নাচ ও ম্যাজিক শো চলতে পারে।
কলকাতা , ৩০ সেপ্টেম্বর:- অক্টোবর থেকে শর্ত মেনে যাত্রা, নাটক, মুক্তমঞ্চ, সিনেমা, গান, নাচ ও ম্যাজিক শো চলতে পারে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরই সিনেমা হল খোলার প্রস্তুতি শুরু করে দিয়েছেন হল মালিকরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর সবকিছু গুছিয়ে, সতর্কতা মেনে ৯ অক্টোবর থেকে হল খোলার সিদ্ধান্ত নিয়েছে স্টার থিয়েটার কর্তৃপক্ষ। আর সে কারণেই যুদ্ধকালীন […]
শ্রীরামপুর ইএসআই হাসপাতালের জমিতে মেডিকেল কলেজ করার প্রস্তাব,শ্রমমন্ত্রীর।
হুগলি, ২৮ ফেব্রুয়ারি:- শ্রীরামপুর ই এস আই হাসপাতালে আধুনিক মানের ওটি, আইসিইউ, এইচ ডি ইউ পরিষেবা চালু হল আজ থেকে। উন্নত মানের রান্না ঘর, কনফারেন্স রুমেরও উদ্বোধন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম দপ্তরের মন্ত্রী মলয় ঘটক, শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়, চাঁপদানীর বিধায়ক অরিন্দম গুঁইন, শ্রীরামপুর পুরসভার চেয়ারম্যান গিরিধারী সাহা সহ কাউন্সিলররা। বিধায়ক সুদীপ রায় […]
হাওড়া শহরকে ক্লিন অ্যান্ড গ্রিন সিটি করার লক্ষ্য নিয়ে বিশেষ পদক্ষেপ হাওড়া পুরনিগমের।
হাওড়া,৬ ফেব্রুয়ারি:- হাওড়া শহরকে ক্লিন অ্যান্ড গ্রিন সিটি করার লক্ষ্য নিয়ে বিশেষ পদক্ষেপ নিল হাওড়া পুরনিগম। শুক্রবার বিকেলে ২২ নং ওয়ার্ডের বেলিলিয়াস রোডে সুবল স্মৃতি সংঘের মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রকল্পের সূচনা হয়। অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন পুর কমিশনার বিজিন কৃষ্ণা, হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র […]




