হাওড়া , ২৮ সেপ্টেম্বর:- পাইপলাইনের জরুরি মেরামতির জন্য হাওড়ায় মঙ্গলবার রাতে জল সরবারাহ বন্ধ থাকবে। পুরসভা সূত্রে এই খবর জানা গেছে। পাশাপাশি, জল সরবারাহের পরিবর্তিত সময়সূচী আগামী নভেম্বর মাস পর্যন্ত বহাল রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে, হাওড়া পুরসভার ১ থেকে ৫০ নং ওয়ার্ডে মঙ্গলবার রাতের জল সরবারাহ বন্ধ থাকবে। কোনা ইউজিআর সারাই, টিকিয়াপাড়ার জলের লাইনের ভালভ পাল্টানো ও কাঁকড়াপাড়া লেনে পাইপ সারাইয়ের কাজ করা হবে। মঙ্গলবার সকাল ও বিকেলে জল সরবারাহ করা হলেও রাতের জল সরবারাহ বন্ধ থাকবে। বুধবার সকাল থেকেই শহরের ওইসব ওয়ার্ডে জল সরবারাহ স্বাভাবিক হয়ে যাবে বলে পুরসভা সূত্রে জানা গেছ। পুরসভার বক্তব্য, শহরের সর্বত্র জলের প্রেসার ঠিক রাখার কারণে এই রক্ষনাবেক্ষনের কাজ জরুরি হয়ে পড়েছে। গঙ্গার জোয়ারের সময়ের সাথে তাল রাখতেই জল সরবারাহের সময় পরিবর্তন করা হয়েছে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত সকালে ৬টা থেকে ৮টা, দুপুরে ১২-১৫ থেকে বেলা ১-৪৫ মিনিট এবং রাতে ৭টা থেকে ৯টা পর্যন্ত জল সরবারাহ করা হবে বলে পুরসভা সূত্রে জানানো হয়েছে।
Related Articles
কেশপুর এ বিজেপি নির্বাচনী এজেন্ট তন্ময় ঘোষ এর গাড়ি ভাঙচুর তৃণমূলী গুন্ডার নেতৃত্বে।
পশ্চিম মেদিনীপুর , ১ এপ্রিল:- পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর বিজেপির নির্বাচনী এজেন্ট তন্ময় ঘোষ এর গাড়ি ভাঙচুর ও বিজেপির মহিলা এজেন্টকে মারধর। ঘটনাটি ঘটেছে কেশপুর ব্লক এর 10 নম্বর অঞ্চলের অন্তর্গত 173 নম্বর বুথে। Post Views: 332
নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে আগামী ২৭শে মে দিল্লিতে মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১৫ মে:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী ২৭ মে নতুন দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন। ওই সময়ে বিজেপি বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও তাঁর বৈঠক হতে পারে। নবান্নে আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বৈঠকে যোগ দেওয়ার কথা জানিয়ে নীতি আয়োগ এর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। বৈঠকে তাঁকে নিজের বক্তব্য বলার যথাযথ সময় […]
ভোট পরবর্তী হিংসার ঘটনায় ডোমজুর থেকে দুজনকে গ্রেফতার করল সি বি আই।
হাওড়া, ৬ সেপ্টেম্বর:- অক্ষয় সামন্ত ও দেবাশীষ দে। দুজনকে গ্রেফতার করল সি বি আই। মোট তেরো জনের বিরুদ্ধে অভিযোগ ছিল। আজ ছয় জনকে ডোমজুর থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়। চারজনকে ছেড়ে দেওয়া হয়। বাকি দুজনকে গ্রেফতার করা হয়। এছাড়া অন্য সাতজনকে তাদের বাড়িতে জিজ্ঞাসাবাদ করা হয়। যে দুজন গ্রেফতার হয়েছে তারা ছাড়া বাকিদের ফের […]





