হাওড়া , ২৮ সেপ্টেম্বর:- জাল নোট পাচারের দায়ে কারাদণ্ড হল প্রসেনজিৎ সিংহ নামের এক যুবকের। সোমবার হাওড়ার প্রথম অতিরিক্ত জেলা দায়রা আদালতের বিচারক শর্বাণী মল্লিক চট্টোপাধ্যায় এই রায় দেন। সরকারি আইনজীবী সৌমেন সেন জানান, দোষীর বিরুদ্ধে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। প্রসেনজিতের বাড়ি মালদার বৈষ্ণবনগরে। গত ২০১৬ সালের ৮ নভেম্বর দুপুর প্রায় ১টা নাগাদ সে ডাউন মালদা – হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেসে ৫০০ টাকার জাল নোট নিয়ে হাওড়া স্টেশনে আসে। তার উদ্দেশ্য ছিল সেই জালনোট নিয়ে চেন্নাইয়ে চলে যাবে। গোপন সূত্রে রেল পুলিশ খবর পায় জাল নোট নিয়ে ডাউন মালদা – হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেসে আসছে সে। ট্রেন হাওড়ায় ঢুকতেই তাকে হাওড়া স্টেশনের এক নম্বর প্লাটফর্ম থেকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার হয় ১ হাজার ১৬০টি পাঁচশো টাকার জাল নোট। এরপর তাকে জেলে রেখেই চলে বিচারপর্ব। সোমবার তার শাস্তি ঘোষণা করেন বিচারক। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৮৯বি এবং ৪৮৯সি ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে।
Related Articles
বাড়ি ফেরার পথে নদীতে পড়ে নিখোঁজ যুবক।
পুরশুড়াঃ, ২২ জানুয়ারি:- বাজার সেরে বাড়ি ফেরার পথে নদীতে পড়ে নিখোঁজ এক যুবক।।শনিবার ঘটনাটি ঘটেছে পুরশুড়ার খুশিগঞ্জ ফেরিঘাটে দামোদর নদীতে। জানা গেছে, নিখোঁজ ওই যুবকের নাম সমীর কুমার মান্না (৩২)। তার বাড়ি পার্শ্ববর্তী ধনিয়াখালি থানার চৈতন্যবাটী গ্রামে।। জানা গেছে, এদিন পুরশুড়ার খুশিগঞ্জে বাজার করতে এসেছিলেন তিনি, ফেরার পথে দামোদর নদীর উপর বাঁশের সাঁকো দিয়ে পার […]
বাঁকুড়ায় আমার গোছানো সংগঠনের ভয়ে দিল্লি থেকে অমিত শাহ কে ছুটে আসতে হলো সামাল দিতে – কল্যাণ।
সুদীপ দাস , ৫ নভেম্বর:- নবান্নে মুখ্যমন্ত্রীর গদিতে নরেন্দ্র মোদির জুতো রেখে গুদির তলায় ভরতের মতো কেউ বসে পশ্চিমবঙ্গ চালাবে নাকি? চুঁচুড়া জনসভায় কটাক্ষ শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। হুগলি জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসার পরই রাজ্য নেতৃত্ব কলকাতায় তড়িঘড়ি মিটিং ডেকে কোর কমিটি গঠন করে দেয়। সেই কোর কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আজ হুগলি জেলার সদর […]
অবশেষে জামিন পেলেন মীনাক্ষী সহ ১৬ জন।
হাওড়া, ৭ মার্চ:- আনিস-কান্ডে বাম ছাত্র সংগঠনের পক্ষ থেকে গত ২৬ ফেব্রুয়ারি হাওড়া গ্রামীণ পুলিশ সুপারের অফিসে অভিযান কর্মসূচিতে মীনাক্ষী মুখার্জি সহ ১৬ জন বাম কর্মী-সমর্থককে গ্রেফতার করেছিল হাওড়া সিটি পুলিশ। অবশেষে সোমবার এদের সকলকে পনেরশো টাকা ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেছে হাওড়া সিজিএম আদালত। Post Views: 713








