স্পোর্টস ডেস্ক , ২৬ সেপ্টেম্বর:- এ বার মন্থর ওভার রেটের জন্য ১২ লক্ষ টাকা জরিমানা করা হল বিরাট কোহলিকে। আইপিএল কমিটির তরফে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে, চলতি মরসুমে এই প্রথমবার স্লো ওভার রেটের ঘটনা ঘটল আরসিবি-র সঙ্গে, তাই কোহলিকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হল। কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচটা যত দ্রুত সম্ভব ভুলে যেতে চাইবেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক। লোকেশ রাহুলের দলের কাছে ৯৭ রানে আত্মসমর্পণ করতে হয়েছে ব্যাঙ্গালোরকে। পঞ্জাব অধিনায়কের ক্যাচ দু’ বার ফেলেছেন স্বয়ং কোহলি। এদিন মাত্র ১ রান করেন কোহলি। পর-পর দুই ম্যাচেই বিরাটের ব্যাটে রান আসেনি। ম্যাচ হারের পরে এদিন তাই জরিমানাও গুনতে হচ্ছে কোহলিকে।
Related Articles
অনুর্ধ্ব ১৭ ও অনুর্ধ্ব ২০ মহিলা ফুটবল বিশ্বকাপের নতুন সূচি ঘোষণা ফিফার।
স্পোর্টস ডেস্ক১২ মে:- অনুর্ধ্ব ১৭ মহিলা ফুটবল বিশ্বকাপের নতুন সূচি ঘোষণা করল ফিফা। ২০২১ সালের ১৭ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ হবে অনুর্ধ্ব ১৭ মহিলা ফুটবল বিশ্বকাপ। আগামী নভেম্বরে এই টুর্নামেন্ট হওয়ার কথা ছিল। বিশ্বজুড়ে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার জেরে ভারতে এ বছরের নভেম্বরে অনুষ্ঠিত হতে চলা মহিলাদের অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপ পিছিয়ে দেওয়ার কথা গত মাসেই […]
রাস্তার বেহাল দশা, সাড়াইয়ের দাবিতে রাজ্য সড়ক অবরোধ স্থানীয়দের।
হুগলি, ১৯ জুন:- দীর্ঘদিন ধরে বৈদ্যবাটি তারকেশ্বর রোডের চাপসরা বড়সাঁকোর কাছে বেহাল দশা। বারংবার স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোন লাভ হয়নি। একাধিকবার ওপর থেকে রাস্তায় প্রলেপ দেওয়া হয়েছে ঠিকই। কিন্তু দুদিন যেতে না যেতেই রাস্তায় ওপরের পিচ উঠে কঙ্কাল সার অবস্থায় এসে পৌঁছায়। প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনা ঘটছে। আজ সকালেও একটি টোটো উল্টে যায় বলে দাবি […]
শিলিগুড়ি থেকে ১০ লক্ষ টাকার বিদেশি মদ সহ গ্রেফতার চার।
শিলিগুড়ি, ২৪ সেপ্টেম্বর:- বুধবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার ব্লকের ঘোষপুকুরের মৌলানিজোতে অভিযান চালায় ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ। এরপর সেখানে একটি ১০ চাকা কন্টেনার আটক করে। এবং তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রচুর পরিমাণে বিদেশি মদ। এই ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। ধৃতদের মহম্মদ আজাদ,মহম্মদ জুনেদ,মহম্মদ সাবির,রমেশচন্দ্র। এদের মধ্যে আজাদ,সাবির,জুনেদ […]







