কলকাতা , ২৫ সেপ্টেম্বর:- রাজ্য সরকার উত্তরবঙ্গের ডুয়ার্সের আদিবাসী অধ্যুষিত চারটি ব্লকে নতুন ১৭৫টি অঙ্গনয়াড়ি কেন্দ্র তৈরির সিদ্ধান্ত নিয়েছে। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি, মাল, মাটিয়ালি এবং নাগরাকাটা ব্লকের বিভিন্ন চা বাগানে এই কেন্দ্রগুলি তৈরির জন্যে রাজ্য অনগ্রসর শ্রেনী কল্যান দপ্তর থেকে অর্থ বরাদ্দ করা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। এক একটি কেন্দ্র তৈরির জন্যে ১০ লক্ষ টাকারও বেশি খরচ ধরা হয়েছে। উল্লেখ্য এর আগে জেলায় ৪৫০ টি নতুন অঙ্গনয়াড়ি কেন্দ্র তৈরি করার জন্যে রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছিল। কেন্দ্রগুলিতে মূলত এক থেকে ৬ বছর বয়সী শিশুদের সঙ্গে মায়েদের পুষ্টিকর খাবার দেওয়ার পাশাপাশি শিশুদের মনের বিকাশ এবং প্রাক প্রাথমিক শিক্ষার হাতেখড়ি দেওয়া হয়।
Related Articles
যোগদানের কয়েকদিনের মধ্যেই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ।
বাঁকুড়া, ২৫ মার্চ:- গত কয়েকদিন আগেই সোনামুখী ব্লকের রাধামোহন পুর পঞ্চায়েতের নিত্যানন্দপুর গ্রামের ফ্রেন্ডস ক্লাবের ৮০ জন সদস্য সহ গ্রামের ৮০ টি পরিবার তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিল। তার কয়েক দিনের মধ্যেই ফের ফ্রেন্ডস ক্লাবের ৮০ জন সদস্য সহ এবার ১১০ টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলো। […]
এবারের টেট পরীক্ষা কেন্দ্রগুলিতে নজরদারি কঠোর করা হচ্ছে।
কলকাতা, ১৯ নভেম্বর:- এবারের টেটে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে নজরদারি কঠোর করা হচ্ছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ধাঁচে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে নজরদারির জন্য বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করা হচ্ছে। পাশপাশি টেটের পরীক্ষা কেন্দ্র বাছাই নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদ সূত্রে জানা গিয়েছে, কোনও ডিএলএড কলেজে এবার পরীক্ষা নেওয়া হবে না। প্রাথমিকের টেটের পরীক্ষা […]
রাতে ভয়াবহ দুর্ঘটনা হাওড়ায় , জখম বেশ কয়েকজন।
হাওড়া, ২৮ নভেম্বর:- হাওড়ার নিশ্চিন্দা থানা এলাকায় জাতীয় সড়কের উপর মাইতিপাড়ার কাছে রবিবার রাতে ভয়াবহ দুর্ঘটনায় বেশ কয়েকজন জখম হন বলে জানা গেছে। একটি প্রাইভেট গাড়িকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি ট্রেলার। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হন। প্রাইভেট গাড়িটি কার্যত দুমড়ে মুচড়ে যায়। ওই গাড়ির মধ্যে আটকে পড়েন কমপক্ষে সাতজন। তাদের সকলকেই দীর্ঘ প্রচেষ্টার […]










