হাওড়া , ২৪ সেপ্টেম্বর:- ডিগ্রি থাকা সত্বেও এই রাজ্যে এখনও পর্যন্ত রেজিষ্ট্রেশন না পেয়ে এবার সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে এবার সাক্ষাৎ করতে চান নার্সিং স্টাফরা। বৃহস্পতিবার এদের বেশ কয়েকজন তাদের দাবিপত্র নিয়ে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়ার কর্মসূচি নিলে পুলিশ তাদের আগেই নবান্ন বাসস্ট্যান্ডের কাছে আটকে দেয়। পুলিশের তরফ থেকে জানানো হয় বিষয়টি সংশ্লিষ্ট দফতরে জানানো হবে। এদিন নার্সিং স্টাফেরা জানান, তারা বিভিন্ন রাজ্য থেকে নার্সিং পড়ে এসেছেন। সেখানকার রেজিস্ট্রেশন তাদের রয়েছে। এখানে রেজিস্ট্রেশন পাবার জন্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের অনুমোদন রয়েছে। কিন্তু তারা ওয়েস্ট বেঙ্গলে নার্সিংয়ের রেজিস্ট্রেশন পাচ্ছেন না। পশ্চিমবঙ্গে রেশিপ্রোকাল রেজিস্ট্রেশন তারা পাচ্ছেন না। এই কারণে প্রাইভেট জব করতে পারছেন না। তারা প্রায় কর্মহীন হয়ে পড়েছেন। ৪ বছর ধরে বিভিন্ন দফতরে ঘুরছেন। এখানে অনেকবার এসেছেন। এখন মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করা ছাড়া তাদের আর কোনও উপায় নেই।
Related Articles
দুই প্রধানের পর এবার মহামেডান ক্লাবের দিকে সাহায্যের হাত মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ১৬ আগস্ট:- কলকাতার তিন বড় ক্লাবের বিপদে-আপদে বরাবর পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছর দিয়েছেন বঙ্গবিভূষণ সম্মান। ইস্টবেঙ্গল, মোহনবাগানের পর এবার মহামেডান ক্লাবের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তিনি। খেলা হবে দিবস উপলক্ষে নব রূপে সজ্জিত মোহনবাগান ক্লাবের তাঁবু ও ড্রেসিংরুমের উদ্বোধন করে তিনি মহামেডানের গ্যালারি গড়তে ৬০ লাখ টাকা সরকারি সাহায্যের ঘোষণা […]
আইপিএস আধিকারিকদের ডেপুটেশনে পাঠানোয় তাতে তারাই হাফছেড়ে বেঁচেছেন – দিলীপ ঘোষ।
হুগলি , ১৭ ডিসেম্বর:- বাংলার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আপনারা বিজেপিকে সমর্থন করুন এবং বাংলার উন্নয়নে বিজেপি সরকার কে নিয়ে আসুন। আজ আরামবাগে এক বিশাল জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এইভাবেই মানুষকে আহ্বান জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি জানান এর আগে পশ্চিমবাংলায ়কংগ্রেস সরকার হয়েছে বামফ্রন্ট সরকার হয়েছে তৃণমূল সরকার হয়েছে এবার আপনারা একবার এখানে […]
স্বাস্থ্যসাথী প্রকল্পে সুযোগ না দিলে হাসপাতাল-নার্সিং হোমের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ১১ মে:- রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের সুযোগ না দিলে সংশ্লিষ্ট হাসপাতাল-নার্সিংহোমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হুঁশিয়ারি দিয়েছেন। নবান্নে আজ স্বাস্থ্য দফতরের এক পর্যালোচনা বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, স্বাস্থ্যসাথী প্রকল্পে সুযোগ যাতে রাজ্যের সমস্ত হাসপাতালে পাওয়া যায় সেজন্য রাজ্য সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে। যে হাসপাতাল স্বাস্থ্য সাথী […]








