কলকাতা , ২০ সেপ্টেম্বর:- শহরে কার্বন নির্গমন থেকে দূষন কমাতে রাজ্য সরকার বন্ধ থাকা আরও বেশ কয়েকটি রুট সংস্কার করে ট্রাম চালানোর সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য পরিবহন নিগমের ম্যানেজিং ডিরেক্টর রজনভীর সিং কাপুর আজ কলকাতায় বলেন, মে মাসে আমপান ঝড়ে ক্ষতিগ্রস্থ বেশ কিছু ট্রাম রুটকে সংস্কার করে ইতিমধ্যেই চালু করা হয়েছে। বন্ধ থাকা এসপ্ল্যানেড-শ্যামবাজার রুটে আগামী সপ্তাহ থেকে ট্রাম চলাচল শুরু হবে বলে তিনি জানিয়েছেন। এটি চালু হলে ৬ টি রুটের মধ্যে ৫টি রুট চালু হবে বলে তিনি জানান। উল্লেখ্যে টালিগঞ্জ-বালিগঞ্জ, রাজাবাজার-হাওড়া সেতু, গড়িয়াহাট-এসপ্ল্যানেড, হাওড়া-শ্যামবাজার রুটে ইতিমধ্যেই ট্রাম চালু হয়েছে। দূষন কমাতে নিগম বর্তমানে শহরের বিভিন্ন রুটে ৮০ টি ইলেকট্রিক বাস চালাচ্ছে। চলতি বছরের শেষের দিকে আরও ৫০ টি বাস রাস্তায় নামানো হবে বলেও তিনি জানিয়েছেন।
Related Articles
দেশবাসীকে করোনা মুক্ত করতে আল্লার কাছে প্রার্থনা সাংসদের।
হুগলি , ১ আগস্ট:- আজ পবিত্র ইদুজ্জোহা । এই উপলক্ষ্যে শ্রীরামপুর এর সাংসদ কল্যান ব্যানার্জি চাঁপদানি এলাকা পরিদর্শন করেন । এলাকার মুসলিম ধর্মের মানুষদের পাশাপাশি এঙ্গাস মসজিদের ইমাম সাহেবকে শুভেচ্ছা জানান । সঙ্গে ছিলেন চাঁপদানি টাউন সভাপতি তথা পৌর প্রসাসক সুরেশ মিশ্র সহ অন্যান্য তৃনমুল নেতৃত্ত্ব ও কর্মী সমর্থকরা । কল্যান ব্যানার্জি এক সাক্ষাৎকারে জানান […]
রীতি মেনে সপ্তমীর সকালে হাওড়াতেও গঙ্গার ঘাটে চলছে কলা বউ স্নান।
হাওড়া, ১২ অক্টোবর:- আজ দুর্গাপূজার মহাসপ্তমী। নবপত্রিকা স্নানের মাধ্যমে শুরু হয়েছে সপ্তমীর পূজা। হাওড়াতেও গঙ্গার ঘাটগুলিতে সকাল থেকেই মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। করোনা আবহের মধ্যেই মঙ্গলবার সপ্তমীর সকালে কলা বউয়ের স্নানপর্ব চলছে গঙ্গার ঘাটগুলিতে। মঙ্গলশঙ্খ, কাঁসর ঘন্টায় ঢাকের বাদ্যিতে সাত সকালে শুরু হয়েছে কলা বউয়ের স্নান। কলা বউয়ের মঙ্গল স্নানের মধ্য দিয়েই শুরু হয়েছে […]
করোনা আতঙ্কে এবারে বন্ধ হয়ে গেলো হুগলির ঐতিহাসিক হংসেশ্বরী মন্দির।
হুগলি , ১৯ মার্চ :- করোনা আতঙ্কে এবারে বন্ধ হয়ে গেলো হুগলির ঐতিহাসিক হংসেশ্বরী মন্দির। হুগলি জেলার বাঁশবেড়িয়ায় অবস্থিত এই মন্দির জাতীয় পুরাতত্ত্ব বিভাগে (এএসআই)-এর হাতে রয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে জাতীয় পুরাতত্ত্ব বিভাগের হাতে থাকা ঐতিহাসিক স্থাপত্যগুলির সাথে সাথে ভিড় এড়াতে হংসেশ্বরী মন্দির বন্ধ রাখারও সিদ্ধান্ত নিলো কেন্দ্রের এই সংস্থা। ইতিমধ্যেই মন্দিরের গেটে এই মর্মে […]









