হুগলি , ২০ সেপ্টেম্বর:- আগামী বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি একক সংখ্যাগরিষ্ঠ দিয়ে এরাজ্যে ক্ষমতায় আসবে। আজ শ্রীরামপুরে এক রক্তদান শিবিরে এসে বিজেপি বিধায়ক শুভ্রাংশু রায় এই ভাবেই তার বক্তব্য রাখলেন। তিনি জানিয়েছেন যেভাবে কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলো রাজ্য সরকার রূপায়িত করছে না আগে তারা তার জবাব দিন তারপরে তো বঞ্চনার প্রশ্ন। তিনি জানান যে তৃণমূলের পক্ষ থেকে এবং বিরোধীদলের পক্ষ থেকে শিল্প বিলগ্নীকরণ এ কথা বলা হচ্ছে। শিল্প বিলগ্নীকরণ তো নতুন নয়, 2014 সাল থেকে কংগ্রেস সরকারের আমলে বহু শিল্প বিলগ্নীকরণ হয়েছে। আর বিলগ্নীকরণ মানে তো পুরোপুরি বেচে দেওয়া নয়, এটা মানুষকে বুঝতে হবে। আজকের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হুগলি জেলা বিজেপি সভাপতি শ্যামল বসু সহ অন্যান্য নেতৃবৃন্দ।
Related Articles
২৫ তম বিবাহ বার্ষিকীতে অঞ্জলিকে বিশেষ উপহার শচীনের।
স্পোর্টস ডেস্ক,২৬ মে:- সালটা ছিল ১৯৯৫ সালের ২৪ মে। আর এই দিনেই অঞ্জলির সঙ্গে চারহাত এক করে বিবাহিত জীবনে পথচলা শুরু করেছিলেন ক্রিকেট ঈশ্বর শচীন রমেশ তেন্ডুলকর। দেখতে দেখতে ২৫ বছরের বিবাহিত জীবনে পা দিলেন মাস্টার ব্লাস্টার। তবে এ বছর লকডাউনের কারণে ২৫ তম বিবাহ বার্ষিকীতে আড়ম্বরপূর্ণ ভাবে সেলিব্রেশন করেন নি শচীন। কিন্তু এবারের বিবাহবার্ষিকীতে […]
শান্তির মেয়াদ কমছে উমর আকমলের বিশ্ব।
স্পোর্টস ডেস্ক , ২৯ জুলাই:- গত ফেব্রুয়ারিতে পাকিস্তান সুপার লিগ চলার সময় উমর আকমলকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিল বুকিরা । সেই প্রস্তাবে সাড়া না দিলেও বিষয়টি পাকিস্তান ক্রিকেট বোর্ড কিংবা আইসিসি-কে জানাননি আকমল । এই আচরণকে পিসিবি-এর দুর্নীতি বিরোধী কোডের ২ .৪ .৪ ধারায় গর্হিত অপরাধ বলে গন্য করা হয়েছিল । সেই অপরাধের শাস্তি হিসেবে […]
পথ দুর্ঘটনার লাগাম টানতে ২ নম্বর জাতীয় সড়ক মেরামতির কাজ শুরু করেছে।
কলকাতা , ৭ অক্টোবর:- পথদুর্ঘটনার হারে লাগাম টানতে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ২ নম্বর জাতীয় সড়ক মেরামতির কাজ শুরু করেছে। একই সঙ্গে ডানকুনিতে চলছে নতুন রাস্তা বানানোর কাজ৷ জাতীয় সড়ক নিয়োজিত ঠিকাদারি সংস্থা ডানকুনি থেকে বর্ধমান অবধি অতি গুরুত্বপূর্ণ এই জাতীয় সড়কের হাল ফেরানোর কাজ ইতিমধ্যে শুরু করেছে। পুজোর আগেই বর্ষায় বেহাল হয়ে পড়া এই সড়কের […]






