কলকাতা , ১৭ সেপ্টেম্বর:- রাজ্যের বেকার যুবক যুবতীদের আর্থিক স্বনির্ভরতার লক্ষ্যে কর্মসাথি প্রকল্পের আজ সূচনা হয়েছে। এই প্রকল্পে রাজ্যের ১৮ থেকে ৫০ বছর বয়সের যে কেউ নিজের কোম্পানি স্থাপন করার জন্য রাজ্য সরকারের কাছ থেকে আর্থিক সাহায্য পাবে। সর্বাধিক ২ লক্ষ টাকা পর্যন্ত সহজ শর্তে ঋণ দেওয়া হবে। উল্লেখ্য চলতি অর্থ বছরের রাজ্য বাজেটে অর্থমন্ত্রী অমিত মিত্র এই প্রকল্প ঘোষণা করেছিলেন। নবান্ন সূত্রে জানা গিয়েছে, কর্মসাথী প্রকল্পে জেলাভিত্তিক আবেদন নেওয়া হবে। প্রতিটি জেলায় আবেদন খতিয়ে দেখার জন্য বিশেষ কমিটি তৈরি করা হবে। সেই কমিটি যোগ্য আবেদনকারীদের ঋণের অংক ঠিক করবেন। জেলাশাসকের পাশাপাশি জেলার কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের চিফ এক্সিকিউটিভ অফিসার, জেলা হ্যান্ডলুম অফিসার, মৎস্য, কৃষি বিপণন, উদ্যানপালন প্রভৃতি দফতরের আধিকারিকরা ওই কমিটিতে থাকবেন।
Related Articles
করোনা সচেতনতায় গানের মাধ্যমে প্রচার চালাচ্ছে শ্রীরামপুর থানা।
হুগলি,১৫ এপ্রিল:- করোনার মত মারণব্যাধি কে কিভাবে মোকাবিলা করা যায় কিভাবে এর বিরুদ্ধে লড়াই করতে হবে এই বার্তা নিয়ে শ্রীরামপুর শহরের মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিচ্ছেন চন্দননগর পুলিশ কমিশনারেটের শ্রীরামপুর থানার পুলিশ কর্মীরা । শ্রীরামপুর থানার ইন্সপেক্টর ইনচার্জ দিব্যেন্দু দাসের নেতৃত্বে হুগলির প্রাচীন শহর শ্রীরামপুরের এর বিভিন্ন এলাকায় তারা এই প্রচার চালাচ্ছেন গানের মাধ্যমে। আমরা […]
শ্রীরামপুরে বিজেপি প্রার্থী কবীরশংকর বসুর সমর্থনে শেষ প্রচারে দিলীপ ঘোষ।
হুগলি, ১৮ মে:- পঞ্চম দফা নির্বাচনের শেষ দিনে এসে বিজেপি প্রার্থীর প্রচারে উত্তরপাড়ায় রোডশো করলেন বিজেপির রাজ্য নেতা দিলীপ ঘোষ। এদিন শ্রীরামপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী কবীর শংকর বসু বলেন এইবারে নির্বাচনে শ্রীরামপুরে মানুষ ঠিক করে নিয়েছে পদ্মফুলকেই বেচে নেবে। বিগত ১৫ বছর এই লোকসভায় তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংসদ ছিলেন কিন্তু তিনি শ্রীরামপুরের কোন […]
বিয়ার হাতে ইন্সটাগ্রাম ভিডিও বানাতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেলো যুবক।
সুদীপ দাস, ২৪ মার্চ:- রহস্যজনকভাবে গঙ্গায় তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেলো যুবকের। নিখোঁজ যুবকের নাম রাকেশ রজক(২৪)। বাড়ি চুঁচুড়ার চকবাজারে। বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ বাড়ি থেকে বের হয় রাকেশ। তারপর আর ঘরে ফেরেনি সে। দুপুরে খাওয়ার জন্য রাকেশের মা মায়া রজক ছেলের ফোনে ফোন করলেও ফোন ধরেনি। বেশকয়েকবার ফোন করার পর অন্য কেউ ফোন ধরে […]










