হুগলি, ১৮ মে:- পঞ্চম দফা নির্বাচনের শেষ দিনে এসে বিজেপি প্রার্থীর প্রচারে উত্তরপাড়ায় রোডশো করলেন বিজেপির রাজ্য নেতা দিলীপ ঘোষ। এদিন শ্রীরামপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী কবীর শংকর বসু বলেন এইবারে নির্বাচনে শ্রীরামপুরে মানুষ ঠিক করে নিয়েছে পদ্মফুলকেই বেচে নেবে। বিগত ১৫ বছর এই লোকসভায় তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংসদ ছিলেন কিন্তু তিনি শ্রীরামপুরের কোন উন্নয়নের কাজই করেননি।
উন্নয়ন হয়েছে শুধু তার এবং তার নিজের লোকেদের। এই আসনে নরেন্দ্র মোদী আমায় প্রার্থী করেছে। তাই নরেন্দ্র মোদির হাত শক্ত করতে এবং দেশে মজবুত সরকার তৈরি করতে মানুষ বদ্ধপরিকর। গোটা রাজ্যে বিজেপি ৩০টির বেশি আসনে জয়লাভ করবে। দিলীপ ঘোষের জয় নিশ্চিত হয়ে গেছে। আজকের রেলি থেকে কার্যত আমরা দিলীপ ঘোষের বিজয় মিছিল পালন করছি।








