স্পোর্টস ডেস্ক, ১৬ সেপ্টেম্বর:- ফ্যানদের সঙ্গে যোগযোগ বাড়াতে এবছর অভিনব ভাবনা নিয়ে এল মুম্বই ইন্ডিয়ান্স। ফ্র্যাঞ্চাইজির সোশ্যাল মিডিয়া পোস্টে লেখা হয়েছে, এবার থেকে ৭৯৭৭০১২৩৪৫ নম্বরে মিস কল দিলে বা টেক্স করে হাই লিখলে, ঐ ফ্যানকে মুম্বই ইন্ডিয়ান্স ফ্যানেদের জন্য তৈরি হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ করা হবে। এই গ্রুপে যোগ হওয়ার পর মুম্বই ইন্ডিয়ান্স দলের ভিতরের-বাইরে সব খবর নিয়ে প্রতি মুহূর্তে ফ্যানেরা আপডেট পেতে থাকবেন। ক্রিকেটার সূর্যকুমার যাদব মোবাইল ঘাঁটছেন এমন একটি ছবি পোস্ট করে মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে এদিন ফ্যানেদের জন্য নতুন হোয়াটসঅ্যাপ নম্বরের কথা জানানো হয়েছে। শনিবার উদ্বোধনী ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে মুম্বইয়ের লড়াই। এই ম্যাচ দিয়ে আইপিএলের ঢাকে কাঠির আগে এবার বড় চমক দিল মুম্বই ইন্ডিয়ান্স। গতবার ২০১৯ সালে চেন্নাইকে হারিয়ে চতুর্থবারের জন্য আইপিএল ট্রফি জিতেছিল দল। এবার সেই ট্রফি ধরের রাখার লড়াইয়ে নামতে চলেছে ফ্র্যাঞ্চাইজি। তার আগে ফ্যানেদের সঙ্গে যোগাযোগ দৃঢ়় করতে চমক ফ্র্যাঞ্চাইজির।
Related Articles
সমবায়ের দুর্নীতির অভিযোগ উঠলো সিপিএমের বিরুদ্ধে।
হুগলি, ২৪ এপ্রিল:- সমবায়ের দুর্নীতির অভিযোগ উঠলো সিপিএমের বিরুদ্ধে। ভদ্রেশ্বর জনপথ কো অপারেটিভ মাল্টিপারপাস সোসাইটি লিমিটেড রয়েছে গভ কলোনীতে। ৪০/৫০ বছর আগে বিল্ডিং তৈরি করেছিল বামফ্রন্ট পৌরবোর্ড। কিন্তু কিভাবে হল, কোথা থেকে টাকা এল, ৩১ টি দোকানের ভাড়া কোথায় যায়, অনেকে ভাড়া নেওয়া হয় না কেন এছাড়া আরও অভিযোগ সিপিএমের এক নেতা প্রবীর পাল দোকানদারদের […]
শহরে হবে দীর্ঘ সাইকেল পথ , পরিকল্পনা কেএমডিএ-র।
কলকাতা , ২০ জানুয়ারি:- শহরের রাজপথে পরিবেশবান্ধব সাইকেলের চলাচলের ব্যবস্থা গড়ে তুলতে একটি বিস্তারিত পরিকল্পনা তৈরি করা হয়েছে। শহরের চৌদ্দটি প্রধান রাস্তাকে যুক্ত করে শহরের ১১৪ টি ওয়ার্ডের একশো কুড়ি কিলোমিটার দীর্ঘ এই সাইকেল পথ তৈরি করতে কে এম ডি এ একটি মাস্টার প্ল্যান তৈরি করেছে। লকডাউন এর সময় দিল্লি ভিত্তিক একটি সংস্থা কে দিয়ে […]
রিষড়ার জয়শ্রী কটন মিলের কোয়ার্টারে আগুন।
হুগলি, ১০ মার্চ:- একটি কোয়ার্টারে শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে জানা গেছে। আগুন লাগার পর একটি গ্যাস সিলিন্ডার ফাটে। আগুন ছড়িয়ে পরে দশটা কোয়ার্টারে। দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। বাসিন্দাদের সরিয়ে দেওয়া হয়। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আরো দমকল ডাকা হয়। ঘটনাস্থলে পৌঁছায় রিষড়া ও শ্রীরামপুর […]








