হুগলি , ১১ সেপ্টেম্বর:- হুগলি জেলায় লক ডাউনের দিনে কড়া ভূমিকায় দেখা গেল পুলিশ প্রশাসনকে। উত্তরপাড়া থানার অন্তর্গত কোন্নগর ফাঁড়ির পুলিশকে শুক্রবার সকাল থেকেই দেখা গেল দাবাং ভূমিকায় ।কোন্নগরে লক ডাউন উপেক্ষা করে মাস্ক ছাড়া রাস্তায় বেরোলে মানুষকে পড়তে হলো পুলিশের শাস্তির মুখে। কোন্নগরে কোথাও দেখা গেল লক ডাউন উপেক্ষাকরীদের কান ধরে নীল ডাউন করাচ্ছে পুলিশ আবার কোথাও শাস্তি হিসেবে ডন বৈঠক দিতে হচ্ছে।মাস্ক ছাড়া লকডাউন উপেক্ষা করে রাস্তায় বেরোলেই কোন্নগর ফাঁড়ির পুলিশ আরো কঠিন পদক্ষেপ নিলো। শাস্তি হিসেবে 10 টা করে ডন বৈঠক।
Related Articles
গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়ল চালক, বিপরীত দিক থেকে আসা গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, আবগাড়ি আধিকারিক সহ তিনজন প্রাণে বাঁচলেন।
হুগলি, ২৭ মার্চ:- চুঁচুড়া বিবেকানন্দ রোডে দূর্ঘটনা দুটি চার চাকা গাড়ির। চুঁচুড়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইন্দ্রজিৎ দত্তর ভাইপো রোশন বাবা গৌতম দত্তকে কলকাতার হাসপাতাল থেকে দেখে বাড়ি ফিরছিলেন। পিপুলপাতির দিক থেকে কারবালার দিকে যাচ্ছিল সেই গাড়িটি। অন্য আরেকটি গাড়ি হুগলির মোড় থেকে চুঁচুড়ার দিকে যাচ্ছিল। যে গাড়িটিতে ছিলেন আবগারি দপ্তরের চন্দননগরের সুপারেনটেনডেন্ট কৈশিক […]
ফলাফলের মাস খানেকের মধ্যে বোর্ড গঠন চন্দননগর পুরনিগমে।
সুদীপ দাস, ৯ মার্চ:- গত মাসের ১২ তারিখ চন্দননগর পুরনিগমের ৩২টি ওয়ার্ডে নির্বাচন সমাপ্ত হয়েছে। একমাত্র ১৭ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী মারা যাওয়ায় সেই কেন্দ্রে নির্বাচন স্থগিত রয়েছে। ১৪ই ফেব্রুয়ারী নির্বাচনের ফলাফল ঘোষনা হয়। যেখানে ৩২ টি ওয়ার্ডের মধ্যে ৩১ টিতেই জয়লাভ করে তৃণমূল। শুধুমাত্র ১৬ নম্বর ওয়ার্ডটিতে সিপিএম প্রার্থী জয়লাভ করে। ইতিমধ্যে চন্দননগরের মেয়র […]
ডানকুনিতে যানজট এখন নিত্যদিনের সঙ্গী।
হুগলি, ২৪ অক্টোবর:- ডিজেলের দাম সেঞ্চুরি, পেট্রোল আগেই শতরান টপকে গেছে। তবুও নাজেহাল অবস্হা ২ নং জাতীয় সড়ক দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে যানযটে ট্রাক থেকে ছোটো গাড়ি। সেই পুজোর দিন থেকে শুরু হয়েছে বর্ধমান-কোলকাতা মুখে লেনে নরক যন্ত্রনা। আজও সকাল থেকে ফের পুনরাবৃত্তি। ডানকুনি মাইতিপাড়া থেকে সিঙ্গুর পর্যন্ত লম্বা গাড়ির লাইন। একে তেলের মূল্য বৃদ্ধি, পাশাপাশি টোল […]






