হাওড়া , ১০ সেপ্টেম্বর:- আমফানে ক্ষতিগ্রস্ত দলেরই সক্রিয় এক কর্মীর ( বিগত ১৯৯৫ সাল থেকে বিজেপি করে আসা ) পরিবারকে সাহায্য করা তো দূর অস্ত, উল্টে তাঁর থেকেই টাকা দাবি করেছিলেন খোদ বিজেপির এক মন্ডল সভাপতি। এমনকি, রাস্তা থেকে টাকা কেড়ে নেওয়ার অভিযোগও উঠেছিল। শেষমেশ ওই বিজেপি কর্মী হাওড়ার বালি থানায় গিয়ে দলের মন্ডল সভাপতির বিরুদ্ধে অভিযোগ জানান। এরপর থেকেই হুমকি আসতে শুরু করে বলে অভিযোগ। বৃহস্পতিবার সকালে বিজেপির ওই কর্মী রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়ের সঙ্গে দেখা করে সাহায্য চান। মন্ত্রী কোনও দল বিচার না করে তৎক্ষনাৎ ওই বিজেপি কর্মীর পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আমফানে ক্ষতিগ্রস্ত বাড়ি যাতে উনি বিনা বাধায় সংস্কার করতে পারেন সে বিষয়টিও দেখার আশ্বাস দেন মন্ত্রী। পুলিশকে ঘটনা খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নিতেও নির্দেশ দেন।
Related Articles
গাঁজা উদ্ধার। গ্রেফতার ৩।
হাওড়া,২৪ ডিসেম্বর:- ফের গাঁজা উদ্ধারে বড়সড় সাফল্য পেল হাওড়া সিটি পুলিশ। সোমবার ৬ নং জাতীয় সড়কে বিশেষ অভিযান চালিয়ে সেখান থেকে উদ্ধার হয় ১১০ কেজিরও বেশি গাঁজা। গাঁজা পাচারের অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম অভিষেক বিশ্বাস ওরফে অরূপ, আনন্দ বিশ্বাস এবং সিফান খোরা। ধৃত অরূপ এবং আনন্দ নদিয়ার […]
সল্টলেকে স্কুলের তিনটি বাস নিখোঁজ হওয়ার ঘটনার প্রেক্ষিতে বাস ও পুলকারের পৃথক গাইডলাইন তৈরির উদ্যোগ রাজ্যের।
কলকাতা, ৯ এপ্রিল:- সল্টলেকের বেসরকারি স্কুলে পড়ুয়া সহ তিনটি বাস নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্য সরকার সমস্ত বাস ও পুলকার পরিচালনার জন্য পৃথক গাইডলাইন তৈরির উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে এধরণের ঘটনার পূণরাবৃত্তি ঠেকাতে সব রকমের পদক্ষেপ নেওয়া হবে। পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে স্কুলের পড়ুয়াদের নিয়ে যাতায়াতকারি সমস্ত গাড়ির অবস্থা নিয়ে ইতিমধ্যেই সমীক্ষা শুরু […]
নির্বিঘ্নেই শেষ হল মূল পর্বের মাধ্যমিক পরীক্ষা,খুশি পরীক্ষার্থীরা।
কোচবিহার,২৬ ফেব্রুয়ারি:- বাজল ছুটির ঘণ্টা। শেষ হল মাধ্যমিকের মূল পর্বের পরীক্ষা। বুধবার ছিল এই পরীক্ষার ষষ্ট দিন। এইদিন মধ্যশিক্ষা পর্ষদের রুটিন অনুযায়ী ছিল জীবনবিজ্ঞান পরীক্ষা। গত ১৮ ফেব্রুয়ারী এই পরীক্ষা শুরু হয়। এবছর কোচবিহার জেলায় মোট পরীক্ষার্থী ছিল ৩৮,৭৩১ জন। এদের মধ্যে ছাত্রের সংখ্যা ছিল ১৫, ৮৯৬ ও ছাত্রীর সংখ্যা ছিল ২২, ৮৩৫ জন। […]







