পূর্ব মেদিনীপুর , ৮ সেপ্টেম্বর:- কাঁথি করোনা হাসপাতালে রোগীদের নিন্মমানের খাবার দেওয়া ঘিরে পথ অবরোধ ও বিক্ষোভ । করোনা হাসপাতালে করোনা রোগীদের নিম্নমানের খাবার দেওয়া ঘিরে বিক্ষোভ। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ১ ব্লকে কাঁথি সঞ্জীবনী করোনা হাসপাতাল এলাকায়। জানা গিয়েছে, কাঁথি সঞ্জীবনী হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা হয়। আর সেখানে থাকা করোনা রোগীদের প্রতিদিনই নিম্নমানের খাবার দেওয়া হয়। যা করোনা রোগীদের জন্য উপযুক্ত নয়। আর সে কারনেই করোনা রোগীরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বলে জানা যাচ্ছে। তবে এই ঘটনার খবর পেয়ে কাঁথি পুলিশ ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের বুঝিয়ে পথ অবরোধ তোলে ও যান চলাচল স্বাভাবিক করে।
Related Articles
নারায়ন নিচ্ছে লক্ষ্মীর ভান্ডার, শোরগোল গড়বেতা তিন নম্বর ব্লক জুড়ে।
গড়বেতা, ১৩ জুলাই:- মহিলাদের জন্য ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ দীর্ঘ প্রায় তিন বছর ধরে সেই টাকাই ঢুকছে এক পুরুষের অ্যাকাউন্টে। অপরদিকে বঞ্চিত প্রকৃত প্রাপক। শুধু তাই নয়, একই অ্যাকাউন্টে ঢুকছে বার্ধক্য ভাতা, পিএম কিষানের টাকাও। গড়বেতা-৩ ব্লকের এহেন ঘটনায় দুর্নীতির গন্ধ পেতেই তদন্ত শুরু করেছে প্রশাসন। ২০২০-’২১ সালে বার্ধক্যভাতার জন্য […]
এবার একাকী পুরুষ ও মহিলারাও স্বাস্থ্যসাথী প্রকল্পের সুযোগ পাবেন।
কলকাতা, ৫ ডিসেম্বর:- মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে এবার একাকি পুরুষ এবং মহিলারাও এবার স্বাস্থ্যসাথী প্রকল্পের সুযোগ পাবেন।স্থানীয় জনপ্রতিনিধিদের দেওয়া শংসাপত্রের ভিত্তিতে এবার থেকে সিঙ্গেল মাদার, বিবাহ বিচ্ছিন্ন মহিলা পুরুষ অথবা অন্যান্য কারণে একাকী বসবাসকারি মহিলাদের ওই প্রকল্পের সুযোগ দেওয়া হবে বলে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম জানিয়েছেন, এতদিন পরিবারের বয়োজ্যেষ্ঠ মহিলাদের নামে […]
বিজেপির নবান্ন অভিযানে প্ররোচনা ও হিংসাত্মক ঘটনা ঘটানো সত্ত্বেও পুলিশ যথেষ্ট সংযম দেখিয়েছে – মুখ্যসচিব।
কলকাতা , ৮ অক্টোবর:- বিজেপির নবান্ন অভিযানকে কেন্দ্র করে বিভিন্ন রকম প্ররোচনা ও হিংসাত্মক ঘটনা ঘটানো সত্ত্বেও পুলিশ যথেষ্ট সংযম দেখিয়েছে বলে রাজ্য সরকার দাবি করেছে। ভবানী ভবনে আজ এক সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, বর্তমান অতিমারী জনিত পরিস্থিতি ও সুপ্রিম কোর্টের রায়ের নিরিখে এই ধরনের বড়োসড়ো রাজনৈতিক কর্মসূচি না নেওয়ার জন্য সরকারের তরফে […]








