স্পোর্টস ডেস্ক , ৭ সেপ্টেম্বর:- চেন্নাই সুপার কিংসের পরে এবার দিল্লি ক্যাপিটালস দলেও কোভিড-১৯ এর হদিশ মিললো। সূত্র মারফত খবর, দলের সহকারী ফিজিয়ো থেরাপিস্টের শরীরে ধরা পড়েছে এই ভাইরাস। রবিবার দলের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, দুবাইয়ে পৌঁছনোর পরে তাঁর প্রথম দুটি করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছিল। কিন্তু তৃতীয় পরীক্ষার ফল পজিটিভ আসে। সেকারণে তাঁকে ১৪ দিনের কোয়রান্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ১৪ দিন পরে আরও দুটি করোনা পরীক্ষা করা হবে। দলীয় বিবৃতিতে আরও বলা হয়েছে যে ‘‘দুবাই পৌঁছনোর পরে কোনও ক্রিকেটারের সংস্পর্শে আসেনি আমাদের ফিজিয়োথেরাপিস্ট। আশা করা যায়, ১৪ দিনের মধ্যে সুস্থ হয়ে ফিরবে সে।’’ উল্লেখ্য, চেন্নাইয়ের পরে দিল্লি শিবিরেও এই করোনার হানা প্রভাব ফেলতে পারে বাকি দলগুলোতেও। অন্যান্য শিবির যখন করোনা নিয়ে আশঙ্কায় ঠিক তখনই উল্টো দৃশ্য দেখা গেল বিরাট কোহালির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে। সেখানে একেবারে ফুরফুরে মেজাজে প্র্যাক্টিসে রয়েছেন বিরাট বাহিনী।
Related Articles
কোভিডে নিম্নবিত্তের হাল ফেরাতে পথেই উচ্চবিত্তের ঘরোয়া অনুষ্ঠানের আবেদন সন্তোষের।
হুগলি , ১ জুন:- করোনা আবহে লকডাউন এখন আর নতুন কিছু নয়, নতুন কিভাবে বেঁচে থাকা যায় সেটাই। কারন করোনা যে প্রানঘাতি মহামারী তা শুধু নয়, রোগ প্রতিরোধ করতে গিয়ে গত দু বছর যেভাবে মানুষের জীবন থমকে গিয়েছে তা গরীব এবং নিম্নবিত্ত মানুষ হারে হারে টের পাচ্ছেন। আর সেই সব নিচুতলার মানুষদের পাশে দাঁড়াতে এগিয়ে […]
পুলিশের তৎপরতায় মূল্যবান কম্পিউটারের দ্রব্য মালিকের হাতে তুলে দেওয়া সম্ভব হল।
হাওড়া ,১০ জুন:- পুলিশের তৎপরতায় মূল্যবান কম্পিউটারের দ্রব্য মালিকের হাতে তুলে দেওয়া সম্ভব হল।ঘটনাটি ঘটেছে বুধবার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার বেলা পৌনে ১২টা নাগাদ মন্দিরতলা ট্রাফিক আউটপোষ্টের সার্জেন্ট আব্দুল কাদের মোল্লা বিদ্যাসাগর সেতুর টোলপ্লাজার কাছে একটি চটের ব্যাগ পড়ে থাকতে দেখেন। তাতে মূল্যবান কম্পিউটারের পার্স ছিল। সেই ব্যাগেই ছিল বিল। বিলেতে থাকা ফোন নম্বরে যোগাযোগ করে ব্যাগের আসল […]
বিধ্বস্ত সুন্দরবনের পুনর্গঠনে এডিবির কাছে ঋণের আবেদন করল রাজ্য।
কলকাতা, ১১ এপ্রিল:- ইয়াস ও আম্ফান বিধ্বস্ত সুন্দরবনের পূণর্গঠনে রাজ্য সরকার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক-এডিবি’র কাছ থেকে ঋণের আবেদন জানিয়েছে। সোমবার নবান্নে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর পৌরহিত্যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের প্রতিনিধিদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সুন্দরবনের বর্তমান অবস্থা ও ওই এলাকাকে ঢেলে সাজাতে রাজ্য সরকারের পরিকল্পনার কথা বিস্তারিত ভাবে […]









