হাওড়া ,১০ জুন:- পুলিশের তৎপরতায় মূল্যবান কম্পিউটারের দ্রব্য মালিকের হাতে তুলে দেওয়া সম্ভব হল।ঘটনাটি ঘটেছে বুধবার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার বেলা পৌনে ১২টা নাগাদ মন্দিরতলা ট্রাফিক আউটপোষ্টের সার্জেন্ট আব্দুল কাদের মোল্লা বিদ্যাসাগর সেতুর টোলপ্লাজার কাছে একটি চটের ব্যাগ পড়ে থাকতে দেখেন। তাতে মূল্যবান কম্পিউটারের পার্স ছিল। সেই ব্যাগেই ছিল বিল। বিলেতে থাকা ফোন নম্বরে যোগাযোগ করে ব্যাগের আসল মালিকের খোঁজ পান তিনি। জানা গেছে, ওই ব্যক্তির নাম গৌরব বসু।তিনি কলকাতার ঠাকুরপুকুরের বাসিন্দা। ওই পুলিশ সার্জেন্ট তাঁকে ফোন করলে তিনি নিজে আসেন ঘটনাস্থলে। তখন তাঁর হাতে এই ব্যাগ তুলে দেওয়া হয়। যা পেয়ে অত্যন্ত খুশি হন গৌরববাবু। তিনি ওই ট্রাফিক সার্জেন্টকে ধন্যবাদ জানান।কলকাতা ট্রাফিক পুলিশও এই কাজের ভূয়সী প্রশংসা করেন।
Related Articles
এক নজরে রাজ্যের গ্রাম পঞ্চায়েতের ফলাফল।
কলকাতা, ১১ জুলাই:- তৃণমূল জয়- ৩৭০২ এগিয়ে ৩১৬৭, বিজেপি জয়- ৬৭৩ এগিয়ে ৭৮২, Cpi জয়- ২ এগিয়ে ৪, Cpim জয়- ২৪১ এগিয়ে ৬২৭, Fb জয়- ৬ এগিয়ে ২০, কংগ্রেস জয়- ১০৭ এগিয়ে ২৪১, নির্দল জয়- ২১৭ এগিয়ে ২৩৯, অন্যান্য জয়- ১৩৭ এগিয়ে ৯১। Post Views: 434
হাওড়া স্টেশনে নতুন তৈরি হওয়া পার্কিং থেকে তোলা তুলতে এসে হামলা চালাল দুষ্কৃতীরা।
হাওড়া,২৪ জানুয়ারি:- হাওড়া স্টেশনে নতুন তৈরি হওয়া পার্কিং থেকে তোলা তুলতে এসে হামলা চালাল দুষ্কৃতীরা। শুক্রবার ঘটেছে ওই ঘটনা। অভিযোগ, ছিনতাই করা হয়েছে প্রায় ২’লক্ষ ৩০ হাজার টাকা। বাধা দিতে গেলে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন একানকার নিরাপত্তা কর্মী। তাকে আহত অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিসিটিভি ফুটেজ থেকে তদন্ত শুরু করেছে হাওড়া গোলাবাড়ি […]
সরকারী ভাবে বাতিল হয়ে গেলো হুগলী-চুঁচুড়া পুরসভার নিয়োগ প্রক্রিয়া।
সুদীপ দাস , ৩ জুলাই:- জয়ী হলো হুগলী-চুঁচুড়া পৌরসভার অস্থায়ী কর্মীরা। সরকারীভাবে বাতিল হয়ে গেলো পুরসভার নিয়োগ প্রক্রিয়া। এতদিন পর্যন্ত শুধু সংবাদমাধ্যমের কাছে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম নিয়োগ বাতিলের কথা জানালেও কোনরকম লিখিত নির্দেশনামা না আসায় নতুন পদে নিয়োগ হওয়া ব্যাক্তিরা বহাল তবিয়তেই দ্বায়িত্ব সামলাচ্ছিলেন। প্রথমে বিরোধীরা দুর্নীতির অভিযোগে নিয়োগ বাতিলের আন্দোলনে নামলেও গত কয়েকদিন ধরে […]







