সুদীপ দাস , ৬ সেপ্টেম্বর:- আমফানে হেলে পরা গাছ চাপা পরে মারা গেলো এক মহিলা। মৃত ওই মহিলার নাম বিজলি দাস (৪০)। বাড়ি চুঁচুড়া থানার কনকশালী বোসের ঘাট এলাকায়। গতকাল গভীর রাত ৩ টে নাগাদ গাছটি বাড়ির চালের উপর ভেঙে পরে। তখন গোটা পরিবার ঘরে ঘুমোচ্ছিলো। ঘটমায় পরিবারের অন্যান্যরা আহত না হলেও বিজলি দাসের মৃত্যু হয়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। যদিও স্থানীয়দের বক্তব্য বারংবার বলেও বিপজ্জনক ওই অংশ কাটা না হওয়ায় একজনের মৃত্যুর মত এই মর্মান্তিক ঘটনা ঘটলো। স্থানীয় বিজেপি নেত্রী ছবিতা মন্ডল বলেন পুরসভা গাছের অংশ কাটতে আসলেও কেনো না কেটে চলে গেলো। যার ফলে প্রান গেলো একজনের। এর দায় কে নেবে ?
Related Articles
শিবপুর বোটানিক্যাল গার্ডেনে আচার্য জগদীশ চন্দ্র বসুর মূর্তি স্থাপন।
হাওড়া,৩০ নভেম্বর:- শিবপুর বোটানিক্যাল গার্ডেনে আচার্য জগদীশচন্দ্র বসুর মূর্তি স্থাপন করা হল। আচার্য জগদীশচন্দ্র বসুর ১৬১তম জন্মদিন উপলক্ষে শনিবার শিবপুর বটানিক্যাল গার্ডেনে ওই আবক্ষ মূর্তির উন্মোচন হয়। বিগার্ডেন কর্তৃপক্ষের উদ্যোগেই এই মূর্তির উন্মোচন হয়েছে। উপস্থিত ছিলেন গার্ডেনের অধিকর্তা সহ অন্যান্যরা। জানা গেছে, বেশ কয়েক বছর আগেই বটানিক্যাল গার্ডেনের নাম বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর নামে করা […]
২০ এর অধিক হারানো মোবাইল মালিকের হাতে তুলে দিলো শেওরাফুলি জিআরপি।
হুগলি, ২৩ মে:- বিভিন্ন সময় ট্রেন অথবা স্টেশন চত্তর থেকে হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকের হাতে তুলে দিলেন শেওড়াফুলি জিআরপি থানার পুলিশ৷এদিন হারানো প্রাপ্তি নামক একটি অনুষ্ঠানেল মধ্য দিয়ে এই সব মোবাইল ফেরত দেওয়ার উদ্যোগ নেয় শেওড়াফুলি জিআরপি। হাওড়া জিআরপি ডিএসপি হেডকোয়ার্টার পারমিতা মুখার্জি, ও শেওড়াফুলি জিআরপি ইনচার্জ প্রদ্যুৎ […]
আবাস দুর্নীতি নিয়ে রাজ্যকে ক্লিনচিট কেন্দ্রের, জানালেন মন্ত্রী।
কলকাতা, ১০ মার্চ:- রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি হয়েছে বলে বিরোধীরা লাগাতার অভিযোগ তুললেও কেন্দ্রীয় সরকারের পর্যবেক্ষক দল রাজ্যকে ক্লিন চিট দিয়েছে বলে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার দাবি করেছেন। রাজ্য বিধানসভায় আজ দফতরের বাজেট বক্তৃতায় অংশ নিয়ে আবাস প্রকল্প প্রসঙ্গে বিরোধীদের সমালোচনার জবাবে তিনি বলেন, এ রাজ্যের বিজেপি নেতারা বারবার অভিযোগ করায় […]








