হুগলি , ২১ আগস্ট:- হুগলী জেলার হিন্দমোটর এলাকার বটতলা গঙ্গার ঘাটে আছড়ে পড়লো হরকা বান । প্রবল জলোচ্ছাসে ভাঙলো গঙ্গার ঘাটের অনেকটা অংশ । সেই ছবি ভাইরাল । শুক্রবার দুপুরে বটতলা গঙ্গার ঘাটে আছড়ে পড়ে হরকা বান আর সেই প্রবল জলোচ্ছাসে ভেঙে যায় ঘাটের অনেকটা অংশ । দুদিন ধরে বৃষ্টির ফলে জল বাড়ছিল গঙ্গায় । এদিন হটাৎ এতবড় বান গঙ্গার ঘাটে আছড়ে পড়ায় আতঙ্কিত হয়ে পড়ে এলাকার মানুষ । এলাকার বাসিন্দাদের বক্তব্য এরখম প্রবল জলোচ্ছাস গঙ্গায় খুব একটা দেখা যায় না । এলাকার বাসিন্দারা আরো জানান এই ঘাট ঠিকই ছিলো গতকাল থেকে জলোচ্ছাস চলছে তাতে কিছুটা ভেঙে যায় ঘাটটি । আর আজ এই বিশাল হরকা বনের ফলে অনেকটাই ভেঙে যায় বটতলা ঘাট।
Related Articles
সাত সকালেই পথ দুর্ঘটনা হাওড়ায়।
হাওড়া, ১১ জুলাই:- বাইকে ধাক্কা মারা নিয়ে এবার মারধর দুই বাইক আরোহীকে। ডোমজুড়ের বাঁকড়া বটতলা এলাকায় বুধবার রাতে ওই ঘটনা ঘটে। রাতে কাজ সেরে বাড়ি ফেরার সময় রাস্তা আটকে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে বাইক চালক। এরপর বাইক দাঁড় করিয়ে ক্ষমা চাইতে গিয়ে উল্টে আক্রান্ত হন বাইক আরোহী দুই যুবক। বাইকের চাবি […]
হারিয়ে যাওয়া ফোন উদ্ধার করে মোবাইল মালিকদের হাতে তুলে দিল চন্দননগর পুলিশ কমিশনারেট।
হুগলি, ২৫ সেপ্টেম্বর:- পুজোর আগে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোবাইল মালিকদের হাতে ফিরিয়ে দিল কমিশনারেটের পুলিশ। রবিবার শ্রীরামপুর টাউন হলে একটি ঘরোয়া অনুষ্ঠানে উত্তরপাড়া, কোন্নগর, রিষড়া, শ্রীরামপুর থানা এলাকার বাসিন্দাদের হাতে হারিয়ে যাওয়া মোবাইল ফিরিয়ে দেওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার অমিত প্রসাদ জাগলভি, আইসি দিব্যেন্দু দাস, পুরপ্রধান বিজয় মিশ্র, পিন্টু মাহাতো। এ দিন […]
খানাকুলে মৃত বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে দেখা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
হুগলি , ২২ আগস্ট:- ১৫ ই আগষ্ট স্বাধীনতা দিবসের দিন খানাকুলের নতিবপুর এলাকার সাজুর ঘাট এলাকায় বিজেপি কর্মী সুদর্শন প্রামানিকে নৃশংস ভাবে তৃনমুল আশ্রিত দুষ্কৃতিরা খুন করে বলে অভিযোগ ওঠে। মৃত বিজেপি কর্মীর পরিবারের সদস্যদের সাথে দেখা করেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।তিনি পরিবারের সদস্যদের পাশে থাকার বার্তা দেন। পাশাপাশি অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের […]










