হাওড়া , ১৭ আগস্ট:- হাওড়া জেলা হাসপাতালে ওয়ার্ড মাস্টারের ঘরের বাইরে সোমবার দুপুরে এক বৃদ্ধ অসুস্থ হয়ে মারা যান। সেই দেহ বেশ কিছুক্ষণ সেখানেই পড়ে থাকতে দেখা যায়। শুধু তাই নয়, কাক উড়ে এসে দেহের উপর বসতেও দেখা যায়। অভিযোগ, হাসপাতালের বাইরেই অসুস্থ হয়ে এদিন মৃত্যু হয় ওই বৃদ্ধের। হাসপাতাল সূত্রের খবর, খবর জানার পরই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ওই ব্যক্তি হাসপাতালের রোগী নন। তাঁকে দেখে ভবঘুরে বলেই মনে করা হচ্ছে। খুব সম্ভবত তিনি হাসপাতাল চত্বরে ঘোরাঘুরি করছিলেন। এরপর সেখানেই অসুস্থ হয়ে মারা যান।
Related Articles
বিতর্কে ভারতীয় ক্রিকেটার, বিসিসিআইকে না জানিয়েই করলেন অনুশীলন।
স্পোর্টস ডেস্ক,২৪ মে:- বিসিসিআই কে না জানিয়ে ক্রিকেট অনুশীলন শুরু করে বিতর্কে জড়ালেন ভারতীয় পেসার শার্দুল ঠাকুর। বিসিসিআই এখনও পর্যন্ত চুক্তিবদ্ধ কোনও ক্রিকেটারকে আউটডোর ট্রেনিংয়ের অনুমতি দেয়নি। কেন্দ্রীয় সরকার স্পোর্টস কমপ্লেক্স ও স্টেডিয়ামগুলি খোলার অনুমতি দেওয়ায় আউটডোর ট্রেনিংয়ের সুযোগ তৈরি হয় খেলোয়াড়দের সামনে।মহারাষ্ট্রের পালঘর জেলা করোনা রেড জোনের মধ্যে পড়ে না। ফলে পালঘরের দাহানু […]
মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন নিয়ে শুভেন্দু অধিকারীর আনা অভিযোগ খারিজ করল নির্বাচন কমিশন।
কলকাতা , ১৬ মার্চ:- তৃণমূল নেত্রী ও নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন নিয়ে শুভেন্দু অধিকারীর আনা অভিযোগ খারিজ করল নির্বাচন কমিশন। শুভেন্দু অধিকারীর অভিযোগকে এক প্রকার ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে নির্বাচন কমিশন। শুভেন্দু অধিকারীর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে একটি সিবিআই মামলা ও অসমের ৫টি মামলা নিয়ে মোট ছটি মামলা আছে। এটা শুভেন্দু অধিকারী চিঠি […]
কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন হুগলি জেলা তৃণমূলের সভাপতি।
হুগলি , ২৭ জুন:- যখন সারাদেশের মানুষ করোনার মতো মহামারিতে জর্জরিত সেই সময়ে মানুষের পাশে না দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার বাংলার মানুষের প্রতি বঞ্চনা করে যাচ্ছেন। সারা পৃথিবী জুড়ে যখন অপরিশোধিত তেলের দাম কমছে তখন দেশের মানুষের ঘাড়ে কোপ দিতে গত এক মাস ধরে লাগাতার ভাবে পেট্রোপণ্যের দাম বাড়িয়ে চলেছে কেন্দ্রের বিজেপি সরকার ।এতে যেমন সাধারণ […]






