হুগলি , ১৬ আগস্ট:- তৃণমূল বিজেপি সংঘর্ষে আবার উত্তপ্ত খানাকুল । রবিবার খানাকুল ১ হেলান জগন্নাথপুর এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের উপর হামলা । বেশ কয়েকজন বিজেপি কর্মীকে মারধোরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । এদিন বেশ কয়েকটি বাইক ভাঙচুর । বিজেপি কর্মী খুনের প্রতিবাদে বিজেপির ডাকা বন্ধ চলছে খানাকুলে । এদিন বন্ধ সফল করতে বিজেপি কর্মীরা গেলে তাদের উপর তৃণমূলের দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ।এই ঘটনায় আহত হয়েছে বেশকয়েকজন।
Related Articles
প্রশাসনের চিন্তা বাড়িয়ে আগুন লাগল শুশুনিয়া পাহাড়ের জঙ্গলে।
বাঁকুড়া,৮ এপ্রিল:- করোনা মোকাবিলায় একদিকে চলছে ২১ দিনের লকডাউন। এরমধ্যেই বাঁকুড়া প্রশাসনের চিন্তা বাড়িয়ে আগুন লাগল শুশুনিয়া পাহাড়ের জঙ্গলে। সূত্রের খবর, মঙ্গলবার বিকেলের পর আচমকাই আগুন লেগে যায় শুশুনিয়া পাহাড়ের গায়ে ঘন জঙ্গলে। এই সময় শুষ্ক পাতা ঝড়ার মরসুম। ফলে পাহাড়ের জঙ্গলে মাটিতে পড়ে থাকা শুকনো পাতায় আগুন ধরে যাওয়ায় বাধে বিপত্তি। পাহাড়ের উপরের দিকে […]
ভরসন্ধ্যায় খুন হাওড়ার শিবপুরে।
হাওড়া, ৫ জুন:- ভরসন্ধ্যায় খুন হাওড়ার শিবপুরে। শুক্রবার সন্ধ্যায় হাওড়ার শিবপুরের পিএম বস্তি চার নম্বর বাই লেনের কাছে মহঃ আকবর আলি আনসারিকে দুষ্কৃতিরা খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। তিনি এদিন বাইরে বসেছিলেন। তখনই ঘটে ঘটনা। এরপর আনসারিকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরিবার সূত্রের খবর, মৃত আকবর […]
স্বপ্নপূরণ উত্তর দমদম বাসীর।
রিংকা পাত্র , ১১ ফেব্রুয়ারি:- রাজ্য দমকল দপ্তরের মুকুট’এর নতুন পালক উত্তর দমদম পুরো এলাকায় অগ্নিনির্বাপণ কেন্দ্র, দীর্ঘদিন ধরেই উত্তর দমদম পূরবাসীর স্বপ্ন ছিল, উত্তর দমদম পুরো এলাকায় অগ্নিনির্বাপণ কেন্দ্র গড়ে তুলুক রাজ্য সরকার, আজ সেই স্বপ্নপূরণ করলেন রাজ্য সরকারের অগ্নিনির্বাপণ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী সুজিত বসু। এদিন বিকেল পাঁচটায় বিরাটি যশোর রোডের কাছেকাঠা জায়গার ওপর […]



