পূর্ব বর্ধমান,২১ এপ্রিল:- পূর্ব বর্ধমানের খন্ডঘোষের বাদুলিয়া এলাকায় এক ব্যাক্তির করোনা পজেটিভ ধরা পরার পরেই ,বাড়তি সর্তকতা অবলম্বন করা হয়েছে শহড় পূর্ব বর্ধমানের পাইকারি বাজারে ।আগামীকাল পাইকারি বাজার বন্ধ থাকছে বলে জানাচ্ছে ব্যাবসায়ীরা । মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব বর্ধমানের জেলাশাসকের সঙ্গে ব্যাবসায়ীদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে ,তারপরেই ব্যাবসায়ীরা ঠিক করবে কতদিন পাইকারি বাজার বন্ধ থাকবে ।আপাতত পূর্ব বর্ধমান চেম্বার অফ ট্রেডার্সের পক্ষ থেকে আগামীকাল বুধবার রানীগঞ্জ বাজার এবং তেতুলতলা বাজার এলাকায় সমস্ত ফল সব্জি এবং পাইকারি ব্যাবসায়ীরা যারা রয়েছেন তা বন্ধ রাখার সিন্ধান্ত রাখা হয়েছে বলে যানা গেছে ।এবং জেলাশাসকের সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হবে যে এই পাইকারি বাজার কতদিন বন্ধ থাকবে ।কারন তাদের পক্ষ থেকে যেটা যজানাচ্ছেন যে পূর্ব বর্ধমানের দক্ষিন দামোদর এলাকা থেকে প্রচুর মানুষজনের যাতায়াত এই পাইকারি বাজারে এছারাও অনান্য জায়গা থেকে মানুষজন আসেন এই বাজারে । যেহেতু বাদুলিয়া এলাকায় একজন করোনা পজেটিভ ধরা পরেছেন তার পরিপ্রেক্ষিতেই আরও কঠোর পদক্ষেপ এবং সর্তকতা অবলম্বন করা হয়েছে পূর্ব বর্ধমানের বিভিন্ন বাজারে ।
Related Articles
পরিযায়ী শ্রমিকের বেশে স্মারকলিপি প্রদান চাকুরীপ্রার্থীদের।
সুদীপ দাস, ৮ নভেম্বর:- নিয়োগের দাবীতে এবার ডিভিশনাল কমিশনারকে স্মারকলিপি প্রদান করলো চাকুরীপ্রার্থীরা। সোমবার রিতীমত পরিযায়ী শ্রমিকের বেশে স্মারকলিপি প্রদান করতে আসেন ২০১৪ সালে প্রাইমারী টেট উত্তীর্ণ প্রশিক্ষনপ্রাপ্ত কিন্তু চাকুরী না পাওয়া কয়েকশো প্রার্থী। আন্দোলনের শিরোনাম ছিলো “মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির এক বছর”। প্রার্থীদের বক্তব্য সাত বছর অতিক্রান্ত হলেও তাঁরা চাকরি পাননি। তাঁদের দাবী ২০২০ সালের ১১ই […]
চামারোকে বিদায় জানাল মোহনবাগান।
অঞ্জন চট্টোপাধ্যায়,১৪ ডিসেম্বর:- কলকাতা প্রিমিয়ার লিগ, ডুরান্ড কাপের পর শেখ জামাল আন্তর্জাতিক ক্লাব কাপ। আই লিগে নামার আগে তিন-তিনটি টুর্নামেন্টে সুযোগ পেয়েছিলেন নিজেকে মেলে ধরার। কিন্তু তিনি ব্যর্থ। এমনকি আই লিগের প্রথম দুটি ম্যাচেও তাঁর ফুটবল শৈলী সমর্থকদের খুশি তো করতে পারেইনি, উল্টে একরাশ হতাশা আর বিরক্ত উপহার দিয়ে গিয়েছেন ম্যাচের পর ম্যাচ। বাধ্য […]
শালিমার ওয়ার্কস কারখানার পুনরুজ্জীবন ও পরিবহনকে চাঙ্গা করার দ্বিমুখী পরিকল্পনা নিল রাজ্য সরকার।
কলকাতা, ১৪ জুন:- রাষ্ট্রায়াত্ত শালিমার ওয়ার্কস কারখানার পুনরুজ্জীবনের পাশাপাশি রাজ্যের পরিবহন ক্ষেত্রকে চাঙ্গা করতে দ্বিমুখী পরিকল্পনা নিল রাজ্য সরকার। রাজ্য পরিবহন দফতরের অন্তর্গত যে সমস্ত ভেসেল রয়েছে সেগুলির রক্ষণাবেক্ষণের ভার বেসরকারি সংস্থার হাত থেকে নিয়ে আপাতত ওই রাষ্ট্রায়ত্ত সংস্থার হাতে দেওয়া হবে। সেগুলির মেরামতের কাজ করে আপাতত লাভের মুখ দেখবে শালিমার ওয়ার্কস। সোমবার হাওড়া শালিমার […]









