তরুণ মুখোপাধ্যায় , ১৫ আগস্ট:- ৭৪ তম স্বাধীনতা দিবসের সকালে হুগলির রিষড়া থানার পক্ষ থেকে বর্তমান করোনা আবহে যেসব কোভিড যোদ্ধা করোনার বিরুদ্ধে জীবন বাজি রেখে লড়াই করছেন তাদের সম্বর্ধিত করা হলো । পাশাপাশি মাধ্যমিক ও উচ্চ- মাধ্যমিকের কৃতি ছাত্র-ছাত্রীদেরও সংবর্ধনা দেওয়া হয় থানার পক্ষ থেকে । অনুষ্ঠানে ডাক্তার কুনাল দত্ত , শ্রমজীবী হাসপাতালে সহ-সম্পাদক গৌতম সরকার , ,রিষড়া পৌরসভার মুখ্য প্রশাসক বিজয় সাগর মিস্র রিষড়া পৌরসভার স্বাস্থ্য বিষয়ক নোডাল অফিসার অসীতাভ গাঙ্গুলী সহ , রিষড়া ও শ্রীরামপুর অঞ্চলের যে সমস্ত স্বাস্থ্যকর্মী , সাফাই কর্মী , সাংবাদিক সহ করোনার বিরুদ্ধে যে সমস্ত মানুষ লড়াই করছেন তাদের সুস্থ করে তুলছেন মানুষের মনে সাহস যোগাচ্ছে তাদের সম্মান জানানো হয় অনুষ্ঠা । চন্দননগর পুলিশ কমিশনারেট এর এ সি পি 2 বিজয় কৃষ্ণ মন্ডল ডিএসপি হেডকোয়ার্টার সুব্রত গাঙ্গুলী , রিষড়া পুলিশ স্টেশনের আধিকারিক প্রবীর দত্ত সহ অন্যান্য পুলিশ কর্মী এবং সম্মানীয় সুধিবৃন্দ উপস্থিত ছিলেন।
Related Articles
করোনা আবহে নববর্ষের দিন তারকেশ্বর মন্দিরে ভক্ত সমাগম কম।
হুগলি , ১৫ এপ্রিল:- গত কয়েক বছরের তুলনায় এই বছর নববর্ষের দিন তারকেশ্বর মন্দিরে ভক্ত সমাগম কম রয়েছে। নতুন করে উদ্বেগজনক ভাবে কোভিড পরিস্থিতি বৃদ্ধি পাওয়ার কারণে তারকেশ্বর মন্দিরের মোহন্ত মহারাজের নির্দেশে গর্ভগৃহে প্রবেশ বন্ধ রাখা হয়েছে। মন্দিরের মূল গেট খোলা রাখা হয়েছে। ভক্তরা গর্ভগৃহের বাইরে রাখা চোঙের মাধ্যমে জল ঢালছে শিবের মাথায়। মন্দির কর্তৃপক্ষ […]
২৪ ঘন্টায় নতুন করে তিন হাজার ৯৭৯ জন করোনায় সংক্রমিত।
কলকাতা , ৩০ অক্টোবর:- রাজ্যে একদিনে করোনায় সংক্রমিত চার হাজারের বেশি রোগী সুস্থ হয়ে উঠেছেন। অন্যদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে তিন হাজার ৯৭৯ জন করোনায় সংক্রমিত হওয়ায় এখনও পর্যন্ত মোট তিন লাখ ৬৯ হাজার ৬৭১ জন এই রোগে সংক্রমিত হলেন। তার মধ্যে তিন লাখ ২৫ হাজার ৮৮৮ জন সুস্থ হয়ে উঠেছেন। রাজ্যে করোনা থেকে […]
চিকিৎসায় গাফিলতির অভিযোগ নিয়ে ৩১ টি অভিযোগ জমা পড়লো রাজ্য স্বাস্থ্য কমিশনে।
কলকাতা, ২০ মে:- করোনা অতিমারির মধ্যেও অতিরিক্ত বিল এবং চিকিৎসায় গাফিলতির অভিযোগ নিয়ে রাজ্য স্বাস্থ্য কমিশনে গত এক মাসে ৩১টি লিখিত অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে বেশ কিছু রোগীর পরিবার প্রতারণার শিকার হয়েছেন বলেও লিখিতভাবে কমিশনকে জানিয়েছে। এসব অভিযোগ খতিয়ে দেখার জন্য কমিশনের তরফ এ হাসপাতালগুলি থেকে রোগীর বিল সহ অন্যান্য তথ্য চাওয়া হয়েছে। যতদিন […]






