স্পোর্টস ডেস্ক, ১২ আগস্ট:- আইপিএল শুরুর আগে এবার রাজস্থান রয়্যালস শিবিরে সেই মারণ সংক্রমণ করোনার থাবা। রাজস্থান রয়্যালস দলের সূত্রে জানানো হয়েছে দলের ফিল্ডিং কোচ দিশান্ত ইয়াগনিক করোনা সংক্রমিত হয়েছেন। আমিরশাহী উড়ে যাওয়ার আগে আইপিএলের দলে করোনা সংক্রমিতের খবর প্রকাশ্যে আসতেই নতুন করে উদ্বেগ তৈরি হল। ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ক্রিকেটার, সাপোর্ট স্টাফদের নিরাপত্তার বিষয়ে প্রতি মুহূর্তে জোর দেওয়া হচ্ছে। এই নিয়ে কোনও আপোষ নয়। দলের ফিল্ডিং কোচ ইয়াগনিক এই মুহূর্তে উদয়পুরে চিকিৎসকদের পরামর্শে রয়েছেন। হাসপাতালে ভর্তি হয়ে তাঁকে ১৪ দিনের কোরারেন্টাইন থাকতে বলা হয়েছে।’ যদিও এই নিয়ে দলের কোনও উদ্বেগের কারণে নেই বলে ফ্র্যাঞ্চাইজি স্পষ্ট করে দিয়েছে।
Related Articles
মুমূর্ষ রোগীকে হাসপাতালে ভর্তি করলেন কাউন্সিলর।
হুগলি, ২৭ আগস্ট:- চুঁচুড়া দু নম্বর কাপাসডাঙ্গা বাঁশ তলা এলাকার বাসিন্দা সঞ্জয় দে বেশ কিছুদিন ধরেই বিছানায় শয্যাশায়ী। কিডনির অসুখ শ্বাসকষ্ট সহ নানা বিধ ব্যাধিতে জর্জরিত সে। কলকাতার একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন সঞ্জয়। অসুস্থতার কারণে সেই কাজটিও চলে যায় তার। কিছুদিন চিকিৎসাও করিয়েছিলেন তাতে লাভ হয়নি। হাসপাতালে ভর্তি হলে ওষুধের সহ অন্যান্য খরচ যোগানো […]
দলের পুরোনো কর্মীদের সম্মান জানাল তৃণমূল। মধ্যাহ্নভোজে কর্মীদের জন্য খাবার পরিবেশন করলেন মন্ত্রী নিজেই।
হাওড়া,১৫ মার্চ :- ‘বাংলার গর্ব মমতা’ কর্মসূচির অঙ্গ হিসাবে রবিবার ১৫ মার্চ দলের পুরানো কর্মীদের সম্মান জ্ঞাপন করতে স্বীকৃতি সম্মেলনের আয়োজন করেছিল তৃণমূল। সকালে ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লার উদ্যোগে উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্র এলাকায় এই নিয়ে এক কর্মসূচির আয়োজন করা হয়। সালকিয়া বাবুডাঙা এলাকার দেবাঙ্গন হলে আয়োজিত ওই অনুষ্ঠানে দলের পুরানো কর্মীদের সম্মানিত করা […]
পুজোর মুখে আর্থিক ভাবে পিছিয়ে পড়া পরিবার গুলির হাতে বস্ত্র তুলে দিল বিধায়ক সুদীপ্ত রায়।
হুগলি , ১৮ অক্টোবর:- পুজোর মুখে আর্থিক ভাবে পিছিয়ে পড়া পরিবার গুলির হাতে বস্ত্র তুলে দিল তৃণমূল কংগ্রেস। রবিবার শ্রীরামপুর বিধান্সভার অন্তর্গত শ্রীরামপুর পুরসভার শ্রীরামপুর বটতলা, রিষড়া পুরসভার রিষড়া গার্লস স্কুলের মাঠ, রিষড়া ও শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতে মানুষের হাতে বস্ত্র তুলে দেন বিধায়ক সুদীপ্ত রায়। বিধায়ক সুদীপ্ত রায় বলেন স্বাস্থ্য বিধি মেনে কয়েক হাজার মানুষের […]







