হুগলি , ১০ আগস্ট:- করোনার হানা এবার হুগলি জেলা সংশোধনাগারে । গত ১ সপ্তাহে এক কারারক্ষী সহ ৫জনের বেশী বন্দী করোনা আক্রান্ত বলে হয়েছেন বলে খবর । যাদের মধ্যে একজন মারা গেছেন । মৃত ব্যাক্তি বীরভূমের বাসিন্দা ছিলেন বলে খবর মিলেছে । নিজের জামাইকে খুন করার অভিযোগে বিচারাধীন অবস্থায় হুগলি জেলা সংশোধনাগারে তিনি বন্দি ছিলেন । জ্বরের উপসর্গ নিয়ে তাঁকে চুঁচুড়া হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকদের সন্দেহ হয় । এরপরই তাঁর সোয়াব টেষ্ট করা হয় । ইতিমধ্যে তিনি মারাও যান । মৃত্যুর পরে সো্য়াব টেষ্টের রিপোর্ট পজিটিভ আসে । এটাই শুরু । এর কয়েকদিনের মধ্যেই তিনি ১ কারারক্ষী সহ আরও কয়েকজন বন্দি করোনা আক্রান্ত হন । তবে তাঁরা উপসর্গহীন বলে খবর । হুগলি-চুঁচুড়া পুরসভার স্বাস্থ্যের দ্বায়িতে থাকা প্রাক্তন কাউন্সিলর পার্থ সাহা বলেন আমরা সংশোধনাগারে আক্রান্তের খবর পেয়েই স্যানিটাইজ করেছি। পাশাপাশি দমকল কর্মীরাও সেখানে জীবানুমুক্তের কাজ করেছে ।
Related Articles
রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২৫ জুলাই:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে রাজভবন থেকে বেড়িয়ে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, মূলত বিধানসভার চলতি অধিবেশন নিয়ে আলোচনা করতেই তাঁর রাজভবনে আসা। কয়েকটি বিল বিধানসভায় পেশ করা হবে। যেগুলো অর্থবিল। তা নিয়েই তিনি রাজ্যপালের সঙ্গে কথা বলেছেন। বিশ্ব বিদ্যালয়ের আচার্য বিল সহ বেশ […]
চার্চিলের কাছে চার গোল হজম , বিধ্বস্ত বাগানের দেবজিৎ যেন অতীতের ছায়া।
অঞ্জন চট্টোপাধ্যায়,৮ ডিসেম্বর:- চার্চিলের কাছে চার গোল হজম বিধ্বস্ত বাগানের দেবজিৎ যেন অতীতের ছায়া । ভারতীয় ফুটবলে বাংলা বনাম গোয়ার লড়াইটা বহুকালের। গোয়া ফুটবলের সেই প্রতাপ না থাকলেও লড়াইটা কোথাও যেন থেকেই গিয়েছে । আর সেই লড়াইয়ে বাংলার মাটিতে এসে গঙ্গাপাড়ের ক্লাবকে ছারখার করে দিয়ে গেল সৌজন্যে ইস্টবেঙ্গলের বাতিল বিদেশি ত্রিনিদাদ টোব্যাগোর উইলিস ডিওন প্লাজা। […]
সিপিএমের হার্মাদরা এখন বিজেপির জল্লাদ হয়েছে – ছত্রধর মাহাতো।
পশ্চিম মেদিনীপুর , ১১ জানুয়ারি:- সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের দেবগ্রাম অঞ্চলের ছাতনি গ্রামে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক কর্মীসভার আয়োজন করা হয়। ওই কর্মী সভায় বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো, বিধায়ক শ্রীকান্ত মাহাতো, জেলাপরিষদের সদস্য অঞ্জনা মাহাতো সহ আরো অনেকে। তৃনমূলের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো তার ভাষণে বলেন ২০০৯ – […]







