হুগলি , ১০ আগস্ট:- করোনার হানা এবার হুগলি জেলা সংশোধনাগারে । গত ১ সপ্তাহে এক কারারক্ষী সহ ৫জনের বেশী বন্দী করোনা আক্রান্ত বলে হয়েছেন বলে খবর । যাদের মধ্যে একজন মারা গেছেন । মৃত ব্যাক্তি বীরভূমের বাসিন্দা ছিলেন বলে খবর মিলেছে । নিজের জামাইকে খুন করার অভিযোগে বিচারাধীন অবস্থায় হুগলি জেলা সংশোধনাগারে তিনি বন্দি ছিলেন । জ্বরের উপসর্গ নিয়ে তাঁকে চুঁচুড়া হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকদের সন্দেহ হয় । এরপরই তাঁর সোয়াব টেষ্ট করা হয় । ইতিমধ্যে তিনি মারাও যান । মৃত্যুর পরে সো্য়াব টেষ্টের রিপোর্ট পজিটিভ আসে । এটাই শুরু । এর কয়েকদিনের মধ্যেই তিনি ১ কারারক্ষী সহ আরও কয়েকজন বন্দি করোনা আক্রান্ত হন । তবে তাঁরা উপসর্গহীন বলে খবর । হুগলি-চুঁচুড়া পুরসভার স্বাস্থ্যের দ্বায়িতে থাকা প্রাক্তন কাউন্সিলর পার্থ সাহা বলেন আমরা সংশোধনাগারে আক্রান্তের খবর পেয়েই স্যানিটাইজ করেছি। পাশাপাশি দমকল কর্মীরাও সেখানে জীবানুমুক্তের কাজ করেছে ।
Related Articles
আর্থিক বছরে রাজ্যে ১০০ টি শিল্পপার্ক তৈরীর লক্ষ্যমাত্রা রাজ্য সরকারের।
কলকাতা, ১৩ সেপ্টেম্বর:- ছোট ও মাঝারি শিল্প ক্ষেত্রকে উৎসাহ দিতে রাজ্য সরকার বেসরকারি শিল্প পার্ক তৈরির ক্ষেত্রে ইনসেনটিভ প্রদান সংক্রান্ত নীতিতে আরও প্রসারিত করার সিদ্ধান্ত নিয়েছে। নবান্নে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই নতুন নীতি অনুমোদিত হয়েছে। মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বীবেদী জানিয়েছেন। তিনি বলেন, বেসরকারি শিল্পপার্ককে উৎসাহ দিতে ২০১৪ সালে ইন্সেন্টিভ নীতি চালু করা হয়। সেখানে […]
মাঘী পুর্নিমায় ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে প্রণব রথ মন্মথপুরে।
হাওড়া, ৭ ফেব্রুয়ারি:- মাঘী পূর্ণিমা ও স্বামী প্রনবানন্দ মহারাজের ১২৮তম আবির্ভাব তিথি উপলক্ষ্যে দক্ষিণ ২৪ পরগণা জেলার রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত এলাকার মন্মথপুরে ভারত সেবাশ্রম সঙ্ঘের গ্রামীণ সেবাকেন্দ্র মন্মথপুর প্রণব মন্দিরের উদ্যোগে বেরল বিশেষ প্রণব রথ। আনন্দমুখর এই প্রণব রথযাত্রা নবম বর্ষে পদার্পণ করল৷ সঙ্ঘের সন্ন্যাসী, ভক্তদের উপস্থিতিতে আচার্য্য স্বামী প্রণবানন্দজি মহারাজের সাধন সিদ্ধবাণী ‘এযুগ মহাজাগরণ, […]
পথ দুর্ঘটনা রুখতে, মানুষকে সচেতন করতে এবার রাস্তায় নামল সান্তাক্লজ।
নদীয়া, ২০ ডিসেম্বর:- পথ দুর্ঘটনা রুখতে রানাঘাট পুলিশ জেলার অভিনব উদ্যোগ সান্তাক্লজ সাজিয়ে রাস্তায় পথ চলতি সাধারণ মানুষকে বিশেষ সচেতনতা বার্তা ট্রাফিক পুলিশের। আজ শান্তিপুর ৩৪ নম্বর জাতীয় সড়কের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মোড় গুলিতে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন করে ট্রাফিক পুলিশের শীর্ষকর্তারা। যদিও বিভিন্ন যানবাহন চালকদেরকে রাস্তায় দাঁড় করিয়ে সচেতনতার বার্তার মধ্যে দিয়ে […]











