কলকাতা , ১০ আগস্ট:- বিধ্বংসী আগুন শহরের অফিসপাড়ায় । ঘটনাস্থলে ফিরহাদ হাকিম । এই আগুনের ঘটনায় চাঞ্চল্য এলাকায় । হেয়ার স্ট্রিট থানার পোলক স্ট্রিট এবং হেয়ার স্ট্রিটের মোড়ে সোমবার বিকেলে একটি বহুতলে এই আগুন লেগেছে। দমকলের ১২ টি ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করছে । পোদ্দার কোর্টের কাছে এই বাড়িটিতে অন্তত ২ জন আটকে পড়েছেন বলে স্থানীয়দের আশঙ্কা । গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে । আতঙ্ক ছড়িয়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে । ঘিঞ্জি এলাকায় আগুন আশেপাশে ছড়ানোর আশঙ্কা রয়েছে । কাজ করতে অসুবিধাও হচ্ছে দমকলবাহিনীর । কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যেরা ঘটনাস্থলে পৌঁছেছেন । আগুন যাতে অন্য জায়গায় ছড়িয়ে না পড়ে সেই চেষ্টা করছেন তাঁরা । এলাকার বহুতলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে । এই বাড়িতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখা ছাড়াও রয়েছে অনেক অফিস । দমকল আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।।
Related Articles
ঢাকে কাঠি পঞ্চায়েত নির্বাচনের, আগামীকাল আসন বিন্যাস তালিকা প্রকাশ করতে চলেছে কমিশন।
কলকাতা, ১৮ অক্টোবর:- রাজ্যের আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতিতে আগামীকাল রাজ্য নির্বাচন কমিশন ২০ জেলার আসন বিন্যাস এবং আসন সংরক্ষণ নিয়ে খসড়া তালিকা প্রকাশ করতে চলেছে।২ নভেম্বর পর্যন্ত এই ২০ জেলার মানুষ সংশ্লিষ্ট জেলা শাসক এবং রাজ্য নির্বাচন কমিশনের কাছে তালিকায় সংশোধন ও পরিমার্যমনের দাবি জানাতে পারবে। ৭-১৬নভেম্বর পর্যন্ত তালিকা সংশোধনের কাজ হবে। নভেম্বর মাসের […]
গঙ্গাসাগরে অসুস্থ তীর্থযাত্রীকে নিয়ে গ্রীন করিডোর করে অ্যাম্বুলেন্স ছুটলো হাওড়া থেকে বাঙ্গুর হাসপাতালে।
হাওড়া, ১৪ জানুয়ারি:- গঙ্গাসাগরে পুণ্যস্নানে এসে অসুস্থ তীর্থযাত্রীকে নিয়ে গ্রীন করিডোর করে অ্যাম্বুলেন্স ছুটলো হাওড়া থেকে বাঙ্গুর হাসপাতালে। এদিন ওই অসুস্থ পুণ্যার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয় হাওড়ায়। গঙ্গাসাগরে পুণ্যস্নান করতে আসা ওই তীর্থযাত্রীকে অসুস্থ অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয় হাওড়ার ডুমুরজলার হেলিপ্যাড গ্রাউন্ডে। সেখান থেকে ওই অসুস্থ তীর্থযাত্রীকে নামিয়ে হাওড়া সিটি […]
দুহাতে পয়সা রোজগার করছে তৃণমূল নেতারা, উদ্ধার হচ্ছে বস্তা বস্তা টাকা, আরামবাগে বিস্ফোরক প্রধানমন্ত্রী।
হুগলি, ১ মার্চ:- প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে কেন্দ্রীয় সরকার এ রাজ্যের জন্য বিপুল অর্থ বরাদ্দ করলেও রাজ্য সরকারের বাধার কারণে বাংলার গরিব মানুষ পাকা ঘরের স্বপ্ন দেখে বঞ্চিত হচ্ছেন বলে প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিযোগ করেছেন। আবাস যোজনায় কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে রাজ্য সরকার এবং শাসক দলের লাগাতার অভিযোগ এবং আন্দোলনের প্রেক্ষাপটে তাঁর এই […]











