হুগলি , ৩ আগস্ট:- রাখি বন্ধন উৎসবের দিন শ্রীরামপুর বিপি দে স্ট্রীটে ভর দুপুরে ই-রিকশা চালাতে চালাতে মৃত্যু হল মধ্য বয়সী চালকের । সোমবার রাস্তার মধ্যে নিজের রিকশার মধ্যেই চালক ঢলে পড়তেই পথ চলতি লোকজন দ্রুত তাকে রিকশা থেকে নামাতেই দেখে সংঞ্জাহীন । পুলিশে খবর দিতেই পুলিশ এসে ই রিক্স চালককে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষনা করে । হাসপাতালের চিকিৎসকদের প্রাথমিক অনুমান সান স্ট্রোকে মৃত্যু হয়েছে । তবে পুলিশ জানিয়েছে ময়না তদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে । প্রথমে না জানা গেলেও পরে জানা যায় মৃত ব্যক্তি রিষড়ার আর,কে রোডের বাসিন্দা মহ: পোলাও।
Related Articles
বিরোধীদলের আচরণের প্রতিবাদে বিধানসভায় অভিনব প্রতিবাদ বিধায়কের।
কলকাতা, ২২ সেপ্টেম্বর:- ২২শে সেপ্টেম্বর বৃহস্পতিবার, পশ্চিমবঙ্গ বিধানসভায় বিশেষ অধিবেশনের শেষ দিনে অভিনব কায়দায় বিরোধী দলের আচরনের প্রতিবাদ করেন ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী। তিনি বলেন, বিধানসভায় অধিবেশন চলাকালীন যেভাবে বিরোধীদলের নেতাদের আচরন প্রকাশ পাচ্ছে, তাতে বিধানসভার ঐতিহ্য নষ্ট হচ্ছে। বিধায়ক ইদ্রিস আলী আরো বলেন, প্রতিদিন কিছু না কিছু অকারনেই চেঁচামেচির পরিবেশ সৃষ্টি করে চলেছে […]
কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে হাওড়ায় মেট্রো চ্যানেলের সামনে ধর্না তৃণমূলের।
হাওড়া, ৬ আগস্ট:- কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে হাওড়ায় মেট্রো চ্যানেলের সামনে ধর্না তৃণমূলের। রবিবার বেলা ১২টা থেকে চলছে ওই ধর্না। এর নেতৃত্বে রয়েছেন মন্ত্রী অরূপ রায়। বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে মধ্য হাওড়া তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ বেলা ১২টা থেকে বিকাল ৪টে পর্যন্ত হাওড়া ময়দান মেট্রো চ্যানেলের সামনে “ধর্নামঞ্চ” তৈরি করে প্রতিবাদ কর্মসূচি পালন করছে […]
রাক্ষুসে বাড়িতে রাক্ষসীর পুজো চন্দননগরে।
হুগলি, ৩০ আগস্ট:- তারকা সূর্পণখা হিড়িম্বা পুতনা রামায়ণ মহাভারত পুরানে হরেক রাক্ষুসীদের পরিচয় পাওয়া যায়। কিন্তু তাদের পুজো হচ্ছে এমন খুব একটা দেখা যায় না। লক্ষ্মণ সূর্পণখার নাক কাটায় লঙ্কা কান্ড হয়েছিল আবার তারকা বধ করেছিলেন শ্রীরামচন্দ্র। শ্রীকৃষ্ণকে বধ করতে পুতনার সাহায্য নিয়েছিল কংস হিড়িম্বকে বধ করে হিরিম্বাকে বিবাহ করেছিলেন ভীম। এমন অনেক কাহিনী রাক্ষসদের […]










