দত্তপুকুর , ৩ আগস্ট:- বৌমাকে খুন করে শ্বশুর ও জামাই উধাও দত্তপুকুর থানার বামনগাছি মন্ডলগাতী গ্রামে। রেশমা বিবি (২২) কে খুন করা হয়েছে এমন অভিযোগ করছেন রেশমা বিবি আত্মীয় পরিজন। মূলত শশুর মুজাফার হোসেন এবং স্বামী আজহারউদ্দিন দুজন মিলে ষড়যন্ত্র করে মেরে ফেলেছে বলে অভিযোগ। সকালে মেয়ে ফোন করে কানাকাটি করেছিল আজ সকালে। শ্বশুরকে পায়ে হাত দিয়ে সালাম না জানানো নিয়ে অশান্তি চলছিল কয়েক দিন ধরে।অভিযোগ সেই কারনেই রেশমা কে খুন করা হয়েছে।আজ বেলার দিকে ফোন পেয়ে মেয়ের শ্বশুড় বাড়ি গিয়ে দেখে মেয়ে মরে পড়ে আছে।গলায় একটা দাগ রয়েছে। রেশমা বিবি আত্মীয় ঘটনাস্থলে গিয়ে দেখেন বাড়ির সবাই পালিয়ে গেছে। স্থানীয় মানুষের সহযোগিতায় বারাসাত হাসপাতালে নিয়ে আসা হয় রেশমা বিবিকে।
Related Articles
মানুষকে সচেতন করতে বৈদ্যবাটির ১০ নম্বর ওয়ার্ডে সৌন্দর্যায়নের পাশাপাশি বসানো হলো গোপাল ভাঁড়ের মূর্তি।
তরুণ মুখোপাধ্যায় ,২২ সেপ্টেম্বর:- দীর্ঘদিন ধরে বাসিন্দাদের অভিযোগ ছিল শেওড়াফুলির জমিদার রোডের একটি ডাস্টবিনকে ঘিরে। পুরসভার পক্ষ থেকে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে পচনশীল এবং অপচনশীল বর্জ্য প্রতিদিন সকালে নিয়ে আসেন সাফাই কর্মীরা। তা সত্বেও কিছু অবিবেচক মানুষ দশ নম্বর ওয়ার্ডের জমিদার রোডের ওই ডাস্টবিনটাতে ময়লা ফেলে আসছিল, ফলে এলাকা জুড়ে পুঁথি গন্ধময় পরিবেশের সৃষ্টি হয়েছিল, […]
যানজট ও দূষণ এড়াতে ধর্মতলায় মাল্টি মডেল ট্রান্সপোর্ট তৈরির পরিকল্পনা।
কলকাতা, ২৪ জুন:- যানজট এড়াতে এবং দূষণ কমাতে কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় ‘মাল্টি মডেল ট্রান্সপোর্ট হাব’ তৈরির পরিকল্পনা করছে রাজ্য সরকার। ভবিষ্যতে তিনটি রুটের মেট্রোর স্টেশন হচ্ছে ধর্মতলায়। সবক’টি রুট শুরু হলে ধর্মতলায় যানজট মারাত্মক জায়গায় পৌঁছবে বলে প্রশাসনের আশঙ্কা। সেই সূত্রে ওই ট্রান্সপোর্ট হাব তৈরির ব্যাপারে মতামত চেয়ে রাজ্যের পরিবহণ সচিব মেট্রোর জেনারেল ম্যানেজারকে চিঠি […]
উত্তরপাড়ায় বিজেপির প্রার্থী প্রবীর ঘোষালের নাম ঘোষণায় ক্ষোভ দলের অন্দরেই।
হুগলি , ১৪ মার্চ:- মমতা ব্যানার্জী খেলাটা মনে হয় আমাদের নেতাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে। জানি না কি খেলা চলছে। বিষ্ফোরক বিজেপি নেত্রী কৃষ্ণা ভট্টাচার্য্য। উত্তরপাড়া বিধানসভার কোন্নগরের বাসিন্দা কৃষ্ণা ভট্টাচার্য্য। বিগত দিনে তিনি হুগলী জেলার সভানেত্রী ছিলেন। টানা কয়েক দশকের বিজেপি নেত্রী তিনি। এদিন প্রবীর ঘোষালের নাম ঘোষনা হতেই রাস্তায় নেমে ক্ষোভে ফেটে পরেন কৃষ্ণাদেবী। […]










