হুগলি , ৩ আগস্ট:- রাখি পূর্ণীমার তিথিতে পূর্ণ্য লাভের আশায় তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালতে কেউ এসেছে পায়ে হেঁটে , কেউ ভ্যানে চেপে , কেউ এসেছে বাইকে । কিন্তু সকলেই নিরাশা হয়ে বাড়ি ফিরছে । মন্দির বন্ধ । কড়া নজরদারি ও পুলিশি প্রহরায় মন্দিরের ধারে কাছে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না । আগাম সতর্কতা হিসাবে মন্দিরের মূল প্রবেশদ্বার থেকে 100 ফুট দূরে পুলিশের গার্ডওয়াল রাখা হয়েছে। বৈদ্যবাটি-তারকেশ্বর রোডের বদ্দিপুর মোড় , জয়কৃষ্ণ বাজার মোড় , চাউলপট্টি মোড়ে দেওয়া হয়েছে ব্যারিকেড । তবুও বিভিন্ন গ্রাম ঘুরে যে সমস্ত ভক্তরা পুলিশের নজর এড়িয়ে মন্দিরের আশেপাশে এসে বিভিন্ন শিবলিঙ্গের মাথায় জল ঢেলে চলে যাচ্ছে । মঙ্গল কামনায় পুলিশের গার্ডওয়ালে মোমবাতি ও আগরবাতি দিয়ে চলে যাচ্ছে । মন্দির সংলগ্ন ব্যাবসায়ীরা জানিয়েছে, বিগত বছরগুলিতে এই শ্রাবণমাসের রাখি পূর্ণিমার দিন পাঁচ লক্ষ ভক্তের সমাগম হতো। কিন্তু এই বছর সব ফাঁকা। নিরাশ হয়ে ফিরে যাওয়া ভক্তরা জানিয়েছে, মনের শান্তির জন্য তারকেশ্বর এসেছিলাম , কিন্তু করোনা পরিস্থিতি সব ওলোটপালট করে দিয়েছে।
Related Articles
পুরপ্রধানের জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের ভিড় শুভেচ্ছা বিনিময়ে, আপ্লুত বিজয়
হুগলি, ১৬ সেপ্টেম্বর:- মঙ্গলবার ছিল রিষড়ার জনপ্রিয় পুরপ্রধান বিজয় সাগর মিশ্রর জন্মদিন। এই উপলক্ষে এদিন সকাল থেকেই তার বাড়িতে অগন্তি গুণ মুগ্ধদের ভিড়। সাধারণ মানুষ থেকে দলীয় কর্মীরাও এসে বিজয় বাবুর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে যান। তার হাতে ফুলের স্তবক তুলে দেন, সঙ্গে কেক কাটাও হয়। এদিনের আনন্দ অনুষ্ঠানে দলীয় কর্মীরা জানান আজকে দাদার জন্মদিন, আমরা […]
বামেদের ডেপুটেশন কর্মসুচিকে ঘিরে তুলকালাম হুগলি – চুঁচুড়া পৌরসভা।
সুদীপ দাস , ১৪ অক্টোবর:- বেহাল নাগরিক পরিষেবা, নিয়োগে স্বজনপোষন, ব্যাপক দুর্নীতির মত অভিযোগ তুলে হুগলি-চুঁচুড়া পৌরসভায় বামেদের ডেপুটেশন কর্মসুচিকে ঘিরে তুলকালাম। পুরপ্রশাসক গৌরিকান্ত মুখার্জীকে সরাসরি দুর্নীতিবাজ বলে দাবী করে বসলেন পুরসভার বিরোধী দলনেতা সমীর মজুমদার। মেজাজ হারিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বাম আমলের বিভিন্ন দুর্নীতি নিয়ে বাম প্রতিনিধি দলের মুখের উপর প্রশ্ন ছুড়লেন পুরপ্রশাসক। […]
ফের বন্যার ভ্রুকুটি রাজ্যে পরিস্থিতি মোকাবিলায় নামছে সেনা।
কলকাতা, ৩০ সেপ্টেম্বর:- ডিভিসির ছাড়া জলে ফের প্লাবনের আশঙ্কা রাজ্যে। সম্প্রতি নিজেদের বিভিন্ন বাঁধ থেকে ১ লক্ষ কিউসেক জল ছেড়েছে ডি ভি সি। এর ফলে ফলে বাঁকুড়া পশ্চিম বর্ধমান হুগলি হাওড়া ইত্যাদি জেলার বিস্তির্ণ এলাকায় নতুন করে প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় কোমর বাধছেঁ রাজ্য সরকার সেনা বাহিনীরও সাহায্য চাওয়া হয়েছে। ত্রাণ ও উদ্ধার […]









