স্পোর্টস ডেস্ক , ৩ আগস্ট:- ৩৬ তম জন্মদিনের দিনেই গতবারের এএফসি এশিয়ান কাপের সবচেয়ে জনপ্রিয় ফুটবলার হিসাবে নির্বাচিত হলেন সুনীল ছেত্রী। নিকটতম প্রতিদ্বন্দ্বী উজবেকিস্তানের আইডর সামুরোদা ছিলেন। তাঁকে হারিয়ে ভারতের ফুটবল অধিনায়ক সুনীলই এই অনন্য সম্মান জিতলেন। ২০১৯ সালের এএফসি এশিয়ান কাপের সবচেয়ে জনপ্রিয় ফুটবলার বেছে নেওয়ার ক্ষেত্রে গত ১৯দিন ধরে ভোট চাওয়া হয়েছিল। এএফসির নিজস্ব ইনস্টাগ্রামে ভোটপর্ব পরিচালিত হচ্ছিল। রবিবার এএফির এই ভোট পর্ব শেষ হয়। মোট ৫৬১,৮৫৬ জন ফুটবল ফ্যানে ভোট দেন। গণনায় উজবেকিস্তানের সামুরোদাকেকে পিছনে ফেরে ভারতের সুনীল ছেত্রী সবচেয়ে জনপ্রিয় ফুটবলার নির্বাচিত হন। এশিয়ান কাপের সবচেয়ে জনপ্রিয় ফুটবলার হওয়ায় সুনীলকে অভিনন্দন জানিয়েছে এএফসি। টুইটারে লেখা হয়, ‘এএফসি এশিয়ান কাপ ২০১৯ সালে প্রিয় ফুটবলার বাছাইয়ের ফ্যানেরা ভোটের বিচারে সুনীলকে এগিয়ে রেখেছেন। সুনীলকে অনেক অভিনন্দন।’
Related Articles
ভোটের দিনে বাহিনীর গতিবিধির ওপর নজরদারি রাখবে কমিশন।
কলকাতা, ১১ এপ্রিল:- নির্বাচন কমিশন ভোটের দিন গুলিতে কেন্দ্রীয় বাহিনীর গতিবিধির ওপর নজরদারি রাখবে। এই প্রথমবার ভোটের আটচল্লিশ ঘণ্টা আগে থেকে ভোট শেষ হওয়ার পর কেন্দ্রীয় বাহিনীর গতিবিধির ওপর নিজস্ব সার্ভিলেন্স টিম মারফত নজরদারি চালানো হবে বলে কমিশন সূত্রে জানা গেছে। কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার এবং গতিবিধি নিয়ে রাজনৈতিক দলগুলির অভিযোগের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। […]
ব্রাজিলের সঙ্গে ভারতের তুলনা টানলেন মহারাজ ! কিন্তু কেন ?
স্পোর্টস ডেস্ক , ১৪ জুন:- বিশ্বকাপ কম জিতলেও ধারাবাহিকতার নিরিখে পয়লা নম্বর স্থানেই রয়েছে ভারতীয় ক্রিকেট দল। ভারত প্রজন্মের পর প্রজন্ম ধরে কিংবদন্তি ক্রিকেটার উপহার দিয়ে চলেছে এমনটাই দাবি করলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর কথায়, পেলে-রাজ শেষ হওয়ার পর জিকো, রোমারিও, রোনাল্ডো, রোনাল্ডিনহো, নেইমাররা ব্রাজিলকে ধারাবাহিক ভাবে আলোকিত করে গিয়েছেন বা করে চলেছেন। ভারতীয় […]
রিষড়া মেলায় আয়োজিত হলো কবি সম্মেলন।
হুগলি,১৫ জানুয়ারি:- রিষড়া পৌর সভা দ্বারা পরিচালিত 30 তম রিষড়া মেলায় বঙ্গীয় ভাষা সেতু তরফে বাংলা, হিন্দি, উর্দু, ভোজপুরি ও অন্যান্য ভাষার কবি সম্মেলন অনুষ্ঠিত হয় । সরস্বতী বন্দনা ও রবীন্দ্র সংগীতের মাধ্যমে শুরু করা হয় । সংস্থার কর্ণধার মুরুলি চৌধুরী স্বাগত ভাষণ রাখেন এবং অতিথিদের সম্মান জানান । সভাপতিত্ব করেন বয়োজ্যেষ্ঠ ঊর্দু শায়ের হালিম […]







