মালদা , ৩ আগস্ট:- আজকে পবিত্র রাখি উৎসব। প্রত্যেক বোন/দিদি তাদের ভাই/দাদাদের হাতে রাখি পরিয়ে রাখি উৎসব সুন্দরভাবে পালন করছে। কিন্তু সীমান্তে পাহারারত জওয়ানরা রাখি উৎসবে নিজেদের বোন/দিদিদের মুখটাও দেখতে পেলো না। ওরা দেশের জন্য পাহারা দিয়ে চলেছে বছরের 365 দিনই। তাই ওরা দেশকে সুরক্ষা দিতে গিয়ে নিজের পরিবারের কথা ভুলে গেছে। এইমত অবস্থায় সীমান্তে পাহারারত জওয়ানদের নিয়ে রাখি উৎসব পালন করলো টিম তারাশঙ্কর চ্যারিটির সদস্যরা। শঙ্খ,উলধোনি দিয়ে কলা,সিঁদুর,চন্দন,ধান, দুব্বা, দিয়ে তাদের পূজা করার পর প্রত্যেক জওয়ানদের মিষ্টি মুখ করানো হলো।
Related Articles
ভারী বৃষ্টির জেরে জলমগ্ন হাওড়া।
হাওড়া, ২৫ অক্টোবর:- ঘূর্ণিঝড়ের প্রভাবে ভোররাত থেকে লাগাতার অতি ভারী বৃষ্টির জেরে হাওড়া শহরের বিভিন্ন এলাকাও জলমগ্ন হয়ে পড়েছে। হাওড়া পুরসভায় খোলা হয়েছে কন্ট্রোল রুম। জলজমা বা বৃষ্টির কারণে কোনও অসুবিধা বা বিপত্তি হলে মানুষ কন্ট্রোল রুমে ফোন করে জানাচ্ছেন। কন্ট্রোল রুম থেকে এলাকা অনুযায়ী দায়িত্বে থাকা বিভাগীয় কর্মীদের কাছে তা জানিয়ে দেওয়া হচ্ছে। সেই […]
পূর্ব ভারতে বন্যা দুর্গতদের পাশে বিরাট প্রয়াস টিম ইন্ডিয়ার।
স্পোর্টস ডেস্ক , ১ আগস্ট:- পূর্ব ভারতের দুই রাজ্য অসম ও বিহার বন্যায় নাজেহাল। এই পরিস্থিতিতে অসহায় মানুষদের সাহায্যে ভারত অধিনায়ক বিরাট কোহালির নেতৃত্বে এগিয়ে এলেন দেশের একঝাঁক সফল ক্রীড়াবিদ। যেখানে ভারতীয় স্পিন বোলিং বিভাগের দুই তরুণ তুর্কি কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চহাল, কলকাতা নাইট রাইডার্সের তরুণ ব্যাটসম্যান শুভমন গিল, অজিঙ্ক রাহানে, মহিলা ক্রিকেট দলের […]
পাত্রসায়ের বালির খাদানে উঠে এলো প্রাচীন সূর্য মূর্তি ।
বাঁকুড়া, ৫ মার্চ:- এবার বালির খাদানে বালি কাটতে গিয়ে প্রাচীন সূর্য মূর্তি বেরিয়ে এল আর এই মূর্তি দেখে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। শুক্রবার ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার পাত্রসায়র থানার নারিচা সর্বমঙ্গলা বালি ঘাটে। পুলিশ সূত্রে জানতে পারা যায়, দুপুর 2:30 নাগাদ নারিচা সর্বমঙ্গলা বালির ঘাটে বালি কাটছিল শ্রমিকরা সেই সময়ে হঠাৎ সূর্য […]







