পশ্চিম মেদিনীপুর , ১ মার্চ:- স্ত্রীকে খুনের ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে স্বামীকে! সোমবার এই রায় দিয়েছে মেদিনীপুর জেলা আদালত। মেদিনীপুর জেলা আদালতের ফাস্ট ট্র্যাক ফার্স্ট কোর্টের বিচারক নীলাঞ্জন দে এই নির্দেশ দিয়েছেন। সরকার পক্ষের আইনজীবী গৌতম মল্লিক জানিয়েছেন মোট ১৩ জনের স্বাক্ষ্য নেওয়া হয়েছে। আজ বিচারক লক্ষ্মীকান্ত কিস্কুর যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। এই সঙ্গে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই টাকা আনাদায়ে আরও ছ মাস কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। তিনি বলেন যে যারা স্বাক্ষ্য দিয়েছেন তাদের মধ্যে লক্ষ্মীকান্ত কিস্কুর ছেলে ও বৌমাও আছে। ২০১৬ সালের ৪ ই জুলাই ডেবরার রুস্তমপুর গ্রামে, পারিবারিক বিবাদের জেরে লক্ষ্মীকান্ত পিটিয়ে মারে তার স্ত্রী আরতী কিস্কুকে। সেই মামলাটি দীর্ঘদিন ধরে চলে আসছিল, আজ তার রাই বেরলো।
Related Articles
শাসকদলের গোষ্ঠী কোন্দলে ফের উত্তপ্ত হাওড়া।
হাওড়া, ১০ জুন:- তৃণমূলের গোষ্ঠীকোন্দলে ফের উত্তপ্ত হাওড়ার দাসনগর। শিবপুর বিধানসভা কেন্দ্রে প্রকাশ্যেই গোষ্ঠীকন্দল তৃণমূলের। হাওড়া সদর লোকসভা কেন্দ্রে তৃণমূলের জয় নিয়ে এক বিজয় উৎসবে তৃণমূলের ব্লক সভাপতির ছেলে ও তার অনুগামীদের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় মহিলাদের উত্যক্ত করার অভিযোগ উঠেছে। পাল্টা মার দেন মহিলারা। মহিলাদের মারে মাথা ফাটে শিবপুর ব্লক তৃণমূল সভাপতির ছেলের। মহিলাদের অভিযোগ, […]
পেঁয়াজ, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে অভিনব প্রতিবাদ হাওড়ায়।
হাওড়া,২ ডিসেম্বর:- পেঁয়াজ, রান্নার গ্যাস সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবার অভিনব বিক্ষোভ হল হাওড়ায় । নরেন্দ্র মোদী, অমিত শাহদের কুশপুতুলের গলায় পেঁয়াজের মালা পরিয়ে জেলাশাসকের অফিসের সামনে এসে সেই কুশপুতুল পোড়ানো হয় । কেন্দ্রে মোদী সরকারের জনবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ( পিঁয়াজ, রান্নার গ্যাসের ) প্রতিবাদে […]
তৃণমূল পঞ্চায়েত উপপ্রধানকে গুলি করে খুন।
উঃ২৪পরগনা, ২৬ ফেব্রুয়ারি:- গুলি করে খুন করা হলো উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগর থানার গুমা ১ নম্বর পঞ্চায়েতের উপপ্রধান বিজন দাস কে। এই পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বর্তমানে উপপ্রধান হওয়ার পর থেকেই পঞ্চায়েতের অভ্যন্তরে নানা বিষয়ে গোষ্ঠী কোন্দল ছিল। রবিবার রাতে বিজনবাবু তার এক সমর্থক এর বাড়িতে ছিলেন সেই সময় স্থানীয় এক জমি ব্যবসায়ী সহ বেশ […]








