হাওড়া , ২৩ জুলাই:- করোনা সংক্রমণ বাড়তে থাকায় সপ্তাহে দু’দিন লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সপ্তাহে দু’দিন লকডাউনের প্রথম দিন আজ বৃহস্পতিবার সকাল থেকে সম্পূর্ণ লকডাউন শুরু হয়েছে হাওড়াতেও। লকডাউন সফল করতে সকাল থেকেই শহরের বিভিন্ন রাস্তায় পুলিশের তৎপরতা নজরে পড়ছে। ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। প্রয়োজন ছাড়া রাস্তায় বের হলেই তাকে আটকানো হচ্ছে। বালি, বেলুড়, লিলুয়া, মালিপাঁচঘড়া, গোলাবাড়ি, হাওড়া, ব্যাঁটরা, শিবপুর, জগাছা, চ্যাটার্জিহাট, সাঁত্রাগাছি, দাশনগর থেকে শুরু করে সিটি পুলিশ এলাকার সর্বত্রই সকাল থেকে বিশাল পুলিশবাহিনী টহল দিচ্ছে। অপ্রয়োজনীয় যারা বের হচ্ছে তাদের বাড়ি ফিরিয়ে দেয়া হচ্ছে। মাস্ক না পরলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হচ্ছে। লকডাউন আইন ভেঙে যারা রাস্তায় বেরিয়েছেন তাদের বাড়ি ফিরিয়ে দেওয়া হচ্ছে। কোথাও কোথাও আইনগত ব্যবস্থাও নেওয়া হচ্ছে।
Related Articles
হাওড়ায় প্রথম খাদ্য মেলায় মানুষের ঢল।
হাওড়া, ১১ ফেব্রুয়ারি:- উত্তর হাওড়ায় নতুন মন্দির সংলগ্ন সঙ্ঘশ্রী ময়দানে শুক্রবার থেকে শুরু হয়েছে খাদ্য মেলা। এলাকার বিধায়ক গৌতম চৌধুরীর উদ্যোগে আয়োজিত ওই খাদ্য মেলায় কলকাতা হাওড়ার প্রসিদ্ধ মিষ্টান্ন প্রস্তুতকারক সংস্থাগুলোর পাশাপাশি বিভিন্ন নামী রেঁস্তোরার স্টল দেওয়া হয়েছে। ফুচকা থেকে ফালুদা কিংবা বিরিয়ানি থেকে লিট্টি চোখা সবই পাওয়া যাচ্ছে উত্তর হাওড়ায় প্রথম এই খাদ্য মেলায়। […]
কোভিড বিধি মেনে দীর্ঘদিন পর খুলবে স্কুল। তৎপরতা শুরু হয়েছে হাওড়াতেও।
হাওড়া, ২৮ অক্টোবর:- করোনাকালে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল স্কুল, কলেজ সহ রাজ্যের সব শিক্ষাপ্রতিষ্ঠান। শিলিগুড়ির প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন ১৫ নভেম্বর থেকে স্কুল, কলেজ খোলা হবে। সেইমতো কোভিড বিধি মেনে দীর্ঘদিন পর খুলতে চলেছে স্কুল। স্কুল খোলার আগে তৎপরতা শুরু হয়েছে হাওড়াতেও। স্কুলে চলছে স্যানিটাইজেশনের কাজ। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর স্কুল খোলার বিষয়ে তৎপর হাওড়ার […]
সম্পর্কের টানাপোড়েন,ছুরি মেরে খুন প্রেমিককে!
হুগলি, ১৯ অক্টোবর:- ভদ্রেশ্বর খুঁড়িগাছি এলাকায় এক ব্যাক্তিকে রাস্তায় ছুরি মেরে খুনের অভিযোগে চাঞ্চল্য ছড়াল,মৃতের নাম তাপস প্রামানিক(৪৬)। অভিযুক্ত মহিলাকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,ভদ্রেশ্বরের চাঁপদানী ডিভিসি খালধার খুঁড়িগাছি এলাকায় আজ ভোর রাতে এই ঘটনা ঘটে। রাস্তায় ছুরি মারা হয় তাপস প্রামানিককে। অভিযুক্ত মহিলা শবনম খাতুন আগে রিষড়ায় তার স্বামীর সঙ্গে […]











