স্পোর্টস ডেস্ক , ১৭ জুলাই:- করোনা ভাইরাসের আবহে চলতি বছরের আইপিএল এবং ভারতীয় ক্রিকেটারদের প্রস্তুতি শিবির আয়োজন করতে তারা তৈরি বলে জানিয়েছে সৌদি আরব। বিসিসিআইয়ের ছাড়পত্র পাওয়ার অপেক্ষায় রয়েছে তারা। এ কাজে তারা সফল হবে বলেও বিশ্বাস করে সৌদি আরবের ক্রিকেট সংস্থা। করোনা ভাইরাসের প্রভাব কিছুটা লাঘব হওয়ায় তারাই যে চলতি বছরের আইপিএল আয়োজনের সুযোগ পেতে চলেছে, সে ব্যাপারে নিশ্চিত সৌদি আরবের ক্রিকেট সংস্থা। এত বড় টুর্নামেন্ট আয়োজনের জন্য তারা পুরোপুরি তৈরি বলেও জানিয়েছে আরব। উল্লেখ্য ২০১৪ সালের আইপিএলের বেশ কিছু ম্যাচ হয়েছিল এই দেশে। সেই ম্যাচগুলিতে দর্শক সংখ্যা ছিল দেখার মতো। বিসিসিআই-কে সে কথা স্মরণ করিয়েছে সৌদি আরব। শুধু আইপিএল নয়, করোনা ভাইরাসের আবহে ভারতীয় ক্রিকেটারদের প্রস্তুতি শিবির আয়োজন করতেও যে তারা তৈরি, তা সাফ জানিয়েছে সৌদি আরব। ক্রিকেটারদের সবরকম সুরক্ষা এবং স্বাচ্ছন্দ্য দেওয়ার আশ্বাসও দিয়েছে সৌদি আরবের ক্রিকেট সংস্থা।
Related Articles
রাস্তায় যানবাহনের চাপ কমাতে এবার জলপথে পন্য পরিবহনে জোর দিচ্ছে সরকার।
কলকাতা, ২৪ জানুয়ারি:- সড়ক ও সেতুর ওপর যানবাহনের চাপ কমাতে রাজ্য সরকার জলপথে পণ্য পরিবহনের ওপর জোর দিচ্ছে।তারই অঙ্গ হিসাবে রাজ্যের পরিবহন দফতর শালিমার থেকে কলকাতা বন্দর পর্যন্ত জলপথে রো রো সার্ভিস চালু করতে চলেছে। রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম একথা জানিয়েছেন। জলপথ পরিবহন নিয়ে সোমবার পরিবহন ভবনে এক উচ্চ পর্যায়ের বৈঠক বসে।পরে পরিবহনমন্ত্রী বলেন, দ্বিতীয় […]
বামেদের কর্মসূচি ঘিরে উলুবেড়িয়ায় ধুন্ধুমার।
হাওড়া, ১৩ ফেব্রুয়ারি:- উলুবেড়িয়ায় বামেদের আইন অমান্যকে ঘিরে উত্তেজনা। বিভিন্ন বামপন্থী শ্রমিক সংগঠনের ডাকে উলুবেড়িয়া মহকুমা শাসকের কার্যালয়ের সামনে বাঁশের ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা। এলাকায় বিরাট পুলিশ বাহিনী। Post Views: 360
অ্যারোজকে সমীহই করছে মোহনবাগান ,আইএফএ অফিসে সই করলেন কমোরন তুরসুনভ।
অঞ্জন চট্টোপাধ্যায়,৮ জানুয়ারি:- ঘরের মাঠে ইন্ডিয়ান অ্যারোজের বিরুদ্ধে পরের ম্যাচ। কিছুদিন আগেই এই ইন্ডিয়ান অ্যারোজের কাছেই চার্চিল হেরেছে। স্বভাবতই তাই অ্যারোজকে সমীহই করছে মোহনবাগান। ১৯ জানুয়ারি ডার্বির আগেই অ্যারোজ ম্যাচেই নতুন বিদেশি তুরশনভকে নামিয়ে দেখে নিতে চান কিবু। এরপর ১৪ তারিখের পাঞ্জাব ম্যাচেও তুরশনভকে খেলাতে পারেন তিনি। এদিন দুপুর ৩টে ১৫ নাগাদ কলকাতার আইএফএ অফিসে […]










