ঝাড়গ্রাম, ১৮ জুলাই:- লকডাউনে এ ৯০০টি ভিডিও কনফারেন্স করেছি, ৭টি বড় ভার্চুয়াল সভা হয়েছে, মানুষের সেবা করেছি বলে শুক্রবার ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম পৌরসভার রঘুনাথপুরে বিজেপির জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে বলেন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ দিলীপ ঘোষ। তিনি বলেন মানুষের ক্ষতি হোক আমরা চাইনা তাই ঘরের মধ্যে থেকে ভিডিও কনফারেন্স করেছি মানুষের সেবা করার জন্য যা যা প্রয়োজন তাই করেছি।দিলীপ ঘোষ বলেন ভার্চুয়াল সভা আগেই বিজেপি করেছে এখন তৃণমূল ভার্চুয়াল সভা করবে। উনাকে বুঝাবার লোকের অভাব রয়েছে, যাইহোক দেরিতে হলে উনি বুঝেছেন।তিনি সাংবাদিক সন্মেলন করে বলেন, তৃণমূলের এই সরকার যতদিন থাকবে বাংলায় জীবনহানি ঘটবে। বাংলার সংস্কৃতি নষ্ট হবে, আইন শৃঙ্খলা শুরু করে নৈতিকতা নষ্ট হয়ে যাচ্ছে। চারিদিকে হিংসায় ছেয়ে গেছে। বিজেপি বিভাজনের রাজনীতি করে না বলেও তিনি জানিয়েদেন। আমাদের সাংসদকে উন্নয়নের কাজ করতে দেওয়া হচ্ছে না। প্রশাসনের উচিৎ নিরপেক্ষ থাকা।
Related Articles
হাওড়ায় করোনা সতর্কতায় প্রশাসনের নজরদারি।
হাওড়া , ২৩ মার্চ:- ভিন রাজ্য থেকে শহরে ফিরেছেন বা বিদেশ থেকে এসেছেন এমন ব্যক্তির বিষয়ে খোঁজখবর নিতে এবার থেকে প্রয়োজনে জন প্রতিনিধিদেরও সাহায্য নেবে হাওড়া জেলা প্রশাসন। প্রতিটি ব্লক, পঞ্চায়েত বা পুর এলাকার ওয়ার্ড গুলিতে বাইরে থেকে এই ক’দিনে কারা এসেছেন তা জানতে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলছে জেলা প্রশাসন। এ বিষয়ে কাজ […]
বর্তমানে পা ধরাধরির রাজনীতি চলছে , বিজেপি ও তৃণমূলকে তোপ সেলিমর।
হাওড়া, ২৭ নভেম্বর:- শুভেন্দু এখন মমতার পা ধরছে, মমতা মোদির পা ধরছে, আবার দু’জন মিলে মোহন ভগবতের পা ধরবে। দুর্নীতি ও সাম্প্রদায়িক রাজনীতিতে বিজেপি ও তৃণমূলকে তোপ দাগলেন সেলিম।রবিবার সকালে হাওড়ার বাঁকড়ায় বামেদের পদযাত্রা কর্মসূচিতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওই মন্তব্য করেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। পদযাত্রাতে অংশ নিয়ে রবিবার রাজ্যে দুর্নীতি বিতর্কে তৃণমূল […]
বিজয়া সন্মেলনীর আয়োজন সরকারের, থাকবেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১১ অক্টোবর:- বিজয়া সম্মেলনীর আয়োজন করল রাজ্য সরকার।বুধবার ইকো পার্কের মিষ্টিকাতে আয়োজন করা হয়েছে এই সম্মেলনের। থাকবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যসচিব এইচকে দ্বিবেদী, স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা সহ সব দপ্তরের সচিবরাও থাকবেন। সঞ্জীব গোয়েঙ্কা, সঞ্জয় বুধিয়াসহ রাজ্যের প্রথম সারির সব শিল্পপতিদের আমন্ত্রণ জানানো হয়েছে। সংবাদমাধ্যমের শীর্ষ কর্তারা অতিথি তালিকায় রয়েছেন। থাকবেন সাংস্কৃতিক জগতের বিশিষ্টরা। শারদোৎসবের […]










