সুদীপ দাস , ১৭ জুলাই:- মধ্যমিকের পর উচ্চ-মাধ্যমিকেও জেলার জয়জয়কার। প্রথম ১০জনের মধ্যে হুগলি জেলার মোট ২১জন কৃতি জায়গা করে নিয়েছে। বছর দুই আগের মত এবারের উচ্চ মাধ্যমিকেও হুগলি কলিজিয়েট গর্ভমেন্ট স্কুলের ছাত্র সেরার সেরা শিরোপার পদ দখল করলো। এই বিদ্যালয়েরই করনিকের পদে কর্মরত সমরেশ ব্যানার্জীর একমাত্র সন্তান ঐক্য ৪৯৯ নম্বর পেয়ে সর্ব্বোচ্চ স্থান দখল করেছে। পড়াশুনার পাশাপাশি ঐক্য ছবি আঁকতে ভালোবাসে। কেন্দ্রীয় সরকারের কাছ থেকে স্কলারশিপ পাওয়া ঐক্যর ইচ্ছা আগামি দিনে কল্যানীতে আইজার (ইন্ডিয়ান জার্নাল অফ অ্যাপলায়েড রিসার্চ)-এ গবেষনা করা। ঐক্যর এই ফলে খুশি তাঁর পরিবার। অন্যদিকে চুঁচুড়ারই আর এক কৃতি সরোজিত ধর। চুঁচুড়া দেশবন্ধু বয়েজ হাই স্কুলের ছাত্র সরোজিতের প্রাপ্ত নম্বর ৪৯৭। রাজ্য যা ৩য় সর্বোচ্চ। সরোজিতের মা পেশায় স্কুল শিক্ষিকা স্বাতী দত্ত(বিবাহ বিচ্ছিন্না)। সরোজিতের ছোটবেলা থেকে কঠিন পরিশ্রম করে তাঁর মা তাঁকে বড় করে তুলেছেন। পদার্থবিদ্যা নিয়ে পড়াশুনা করতে চায় সরোজিত। সম্প্রতি দেশের ২য় মঙ্গল অভিযান দেখেই অনুপ্রাণিত হয়েছে সে। ইচ্ছা ইসরোর হয়ে কাজ করা।
Related Articles
আগামী ২-৩ বছরের মধ্যে হাওড়ার লিলুয়ায় বেলগাছিয়া ভাগাড় আর থাকবে না। জানালেন হাওড়ার সিপি।
হাওড়া, ১৯ জানুয়ারি:- আগামী ২-৩ বছর পর হাওড়ার লিলুয়ায় বেলগাছিয়া ভাগাড় আর থাকবে না। তখন এখানে একটি সুন্দর পার্ক হবে। রাজ্য সরকার সত্তর কোটি টাকার প্রকল্প নিয়েছে এখানে। টেন্ডার পাশও হয়ে গিয়েছে। তাই এই পাহাড় সমান ভাগাড় আগামী দিনে আর থাকবে না। সেই সঙ্গে এখানকার বাসিন্দাদের আর অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেও থাকতে হবেনা। বৃহস্পতিবার হাওড়ার বেলগাছিয়া ভাগাড়ে […]
দলের নির্দেশে ‘দিদিকে বলো’ কর্মসূচিতে সামিল এবার হাওড়ার বিদায়ী পুরবোর্ডের জনপ্রতিনিধিরা।
হাওড়া,২৯ ডিসেম্বর:- হাওড়ায় সপ্তম পুরবোর্ডের মেয়াদ শেষ হয়েছে বছরখানেক আগেই। পুরসভা পরিচালনার ভার তুলে দেওয়া হয়েছে প্রশাসকের হাতে। কাউন্সিলররা কাগজে-কলমে প্রাক্তন হলেও এখনও তাঁরা মানুষের প্রয়োজনে আপদে বিপদে ছুটে যাচ্ছেন। সামনেই পুরভোট। তার আগে তাদের জনসংযোগ আরও বাড়াতে এবার দলের নির্দেশে হাওড়ায় ওয়ার্ডে ওয়ার্ডে শুরু হয়েছে “দিদিকে বলো” কর্মসূচি। রবিবার সকালে হাওড়ার ১৯, ২২, […]
দেশ জুড়ে করোনা সতর্কতার মাঝেও এশিয়ার বৃহত্তম হাওড়ার মঙ্গলাহাট খোলা। ব্যবসায় মন্দা বলছেন ব্যবসায়ীরা।
হাওড়া,১৭ মার্চ :- করোনা ভাইরাসের সতর্কতা হিসাবে যখন সারা দেশ জুড়ে একসঙ্গে জমায়েত নিষিদ্ধ করা হয়েছে, স্কুল-কলেজ, সিনেমা হল, থিয়েটার, প্রেক্ষাগৃহ সব বন্ধ রাখা হয়েছে তখন হাওড়ায় মঙ্গলাহাট কিভাবে খুলে রাখা হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহল থেকে। এনিয়ে হাওড়া জেলা প্রশাসনের নিস্ক্রিয়তা নিয়েও অভিযোগ উঠেছে।এশিয়ার অন্যতম বৃহত্তম হাওড়ার মঙ্গলাহাটে দেশের বিভিন্ন প্রান্ত […]







